সুব্রত মুখার্জি কাপের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৫ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে হতে যাওয়া সুব্রত মুখার্জি কাপ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। এই টুর্নামেন্টের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। ২৫ অক্টোবর অনুশীলনের জন্য বিকেএসপি রওনা দেবে দল। তার আগে ওই দিনই বাফুফে ভবনে সৈয়দ গোলাম জিলানীর কাছে রিপোর্ট করতে হবে খেলোয়াড়দের।ডাক পাওয়া ২৭ জন: ইসহাক, রুবেল (চট্টগ্রাম), তপু বর্মণ, সম্রাট, অনিক, অনিক বর্মণ, মাসুদ রানা, সিফাত, রাব্বি (নারায়ণগঞ্জ), ইয়াসিন (বরিশাল), রায়হান (টাঙ্গাইল), মুন্না (রাঙামাটি), সুজয় (খুলনা), বাবু (সাতক্ষীরা), ফজলে রাব্বি (কুমিল্লা), সোহেল রানা (ঢাকা), রাসেল (বিকেএসপি), ওমর ফারুক, শাকিল (ঢাকা), রাফি রহমান, সজীব, নাসির, রাকিন (বিকেএসপি), মালেক, ওমর (চাঁপাইনবাবগঞ্জ), বোরহান (নড়াইল), রুবেল (গাইবান্ধা)।