সুয়ারেজ ও ম্যাকডোনাল্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের কামড়-কাণ্ডে সারা দুনিয়ায় যতই নিন্দার ঝড় উঠুক, বিশ্বখ্যাত ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস ব্যাপারটি নিয়ে যারপরনাই উচ্ছ্বসিত। কামড়কে নিজেদের ‘লক্ষ্মী’ বিবেচনা করেই ম্যাকডোনাল্ডস কোমর কষে নেমেছে সুয়ারেজের কামড়-কাণ্ডকে ব্যবসায়িক প্রচারের অনুষঙ্গ বানাতে। উরুগুয়ের ম্যাকডোনাল্ডস সুয়ারেজের উদ্দেশে টুইট করেছে, ‘সুয়ারেজ, তোমার যদি সত্যিই অনেক খিদে পেয়ে থাকে, তাহলে তুমি আমাদের দোকানে এসে বিগম্যাকে একটা বড়সড় কামড় বসাও। তোমার ভালো লাগবে।’
সাবেক ইংলিশ স্ট্রাইকার মাইকেল ওয়েনের খুব পছন্দের খেলোয়াড় সুয়ারেজ। এখন উরুগুইয়ান স্ট্রাইকারের এই কাণ্ডে মর্মাহত ওয়েন, ‘যেকোনো খেলোয়াড়ের চেয়ে আমি সুয়ারেজের খেলাই মন্ত্রমুগ্ধের মতো দেখি। কিন্তু সে এটা কী করল! নাহ্, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’