সুয়ারেজ মারাই যাবেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁটুর চোট লুইস সুয়ারেজের বিশ্বকাপ-স্বপ্নকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার মধ্যে। যদিও সুয়ারেজ ব্রাজিলে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু শেষ পর্যন্ত যদি যেতে না পারেন? স্টিভেন জেরার্ড বলছেন বিশ্বকাপে খেলতে না পারলে সুয়ারেজ মারা যাবেন! সুয়ারেজ বিশ্বকাপে খেলতে না পারলে সেটা এক দিক দিয়ে ইংল্যান্ডের জন্য ভালোই হবে। গ্রুপপর্বের ম্যাচে সুয়ারেজবিহীন উরুগুয়ে একটু সহজ প্রতিপক্ষই হবে । ইংল্যান্ড অধিনায়ক জেরার্ডও সেটা মানেন । কিন্তু প্রতিপক্ষের চেয়েও তাঁরা বেশি করে সতীর্থ। লিভারপুলে একসঙ্গে খেলেন, জেরার্ড ভালো করেই জানেন খেলাটার প্রতি সুয়ারেজের নিবেদন কতটা। বিশ্বকাপে খেলতে কতটা উদগ্রীব । আর সেটা জানেন বলেই বলছেন,
‘খুবই স্বার্থপরভাবে বলা যায়, সে খেলতে না পারলে অবশ্যই উরুগুয়ের বিপক্ষে ইংল্যান্ডের জন্য ভালো
হবে। কিন্তু একজন সতীর্থ, একজন বন্ধু হিসেবে জানি, বিশ্বকাপ খেলতে না পারলে সে মারা যাবে!’ ওয়েবসাইট।