প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইট মারলে পাটকেল খেতে হয়—কথাটা কি ভুলে গিয়েছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে ইটের জবাব পাটকেলেই দিলেন লুইস সুয়ারেজ। চেলসি ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের হাত কামড়ে দিয়েছিলেন সুয়ারেজ। এ জন্য লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকারের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। নিজের সাত বছর বয়সী ফুটবলপ্রেমী ছেলের উদাহরণ দিয়ে বলেন, সুয়ারেজের আচরণ শিশুদের জন্য ভালো দৃষ্টান্ত নয়। লিভারপুলের সঙ্গে ইংল্যান্ডকেও ছাড়ার সিদ্ধান্ত নেওয়া সুয়ারেজ জবাবে বললেন, ‘কোন মন্ত্রী আমার সম্পর্কে কী বলেন, আমি জানি না। তবে তাঁর উচিত ইংল্যান্ডের মানুষের কথা ভাবা ও নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালনের চেষ্টা করা।’ ওয়েবসাইট।