সুয়ারেজ-সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সুসংবাদ আগেই পেয়েছিলেন উরুগুইয়ান সমর্থকেরা। প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে উঠছেন লুইস সুয়ারেজ। হয়তো আরও বড় সুসংবাদ অপেক্ষা করছে সামনে৷ পরশু মন্টিভিডিওর উপকণ্ঠে দলের অনুশীলন ক্যাম্পে গিয়েছেন সুয়ারেজ। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, গাড়ি চালিয়ে সুয়ারেজকে ক্যাম্পে নিয়ে যান স্ত্রী সোফিয়া। অনুশীলন করেননি, তবে অনুশীলন দেখতে যাওয়াও উরুগুইয়ান তারকার শারীরিক অবস্থার উন্নতির বার্তাই দিচ্ছে৷ কয়েক দিন আগে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনে চোট পেয়েছিলেন। বাঁ-হাঁটুতে অস্ত্রোপচারের পর এখন চলছে পুনর্বাসন। দলের চিকিত্সক আলবের্তো পানও শোনাচ্ছেন আশার গান, ‘মাত্র কয়েক দিন গেছে (অস্ত্রোপচারের পর)। এখন আমরা বলতে পারি, অনেক উন্নতি হয়েছে তার।’ সমর্থকেরা চাইবেন কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচটা না হোক, অন্তত ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটার আগেই যেন পুরো ফিট হয়ে মাঠে ফেরেন এই স্ট্রাইকার। এএফপি ও ওয়েবসাইট৷