সুযোগ আছে সব দলেরই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ ‘সি’সুযোগ আছে চারটি দলেরই। সহজ হিসাবটা এ রকম: ১. ড্র করলেই দ্বিতীয় পর্ব নিশ্চিত স্লোভেনিয়ার। ২. যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড জিতলেই পরের রাউন্ডে উঠে যাবে। ৩. হারলেই বাদ পড়বে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও আলজেরিয়া।স্লোভেনিয়া: যুক্তরাষ্ট্র-আলজেরিয়া ম্যাচের ফল যা-ই হোক, ইংল্যান্ডের সঙ্গে ড্র করলেই দ্বিতীয় পর্ব নিশ্চিত। হেরে গেলেও সম্ভাবনা থাকবে, যদি অন্য ম্যাচটি ড্র হয়। এমনকি ইংল্যান্ডের কাছে ০-১ গোলে হেরে গেলেও আলজেরিয়া যুক্তরাষ্ট্রকে ১-০, ২-১ বা ৩-২ গোলে হারালেও ইংল্যান্ডের সঙ্গী হবে স্লোভেনিয়া। তবে যুক্তরাষ্ট্র আলজেরিয়াকে হারালে স্লোভেনিয়ার হারলে চলবে না।যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের গোল-পার্থক্য ইংল্যান্ডের সমান হলেও গোলসংখ্যা বেশি। তাই ইংল্যান্ড-স্লোভেনিয়া ম্যাচটি খুব বেশি গোলের ড্র না হলে আলজেরিয়ার সঙ্গে ড্র করলেই চলবে। কিন্তু অন্য ম্যাচে কোনো দল জিতলে যুক্তরাষ্ট্রকে জিততেই হবে।ইংল্যান্ড: যুক্তরাষ্ট্র-আলজেরিয়া ম্যাচে কেউ জিতলে ইংল্যান্ডের জয় ছাড়া কোনো বিকল্প নেই। অন্য ম্যাচটি ড্র হলে ইংল্যান্ডকে ড্র করলেও চলবে। তবে সেটি হতে হবে বেশি গোলে ড্র। যেমন যুক্তরাষ্ট্র-আলজেরিয়া গোলশূন্য ড্র করলে ইংল্যান্ডের ড্রটা হতে হবে কমপক্ষে ৩-৩ গোলের।আলজেরিয়া: অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর না করতে চাইলে তাদের কমপক্ষে দুই গোলের ব্যবধানে জিততে হবে। তবে স্লোভেনিয়া ইংল্যান্ডের সঙ্গে জিতলে বা ড্র করলে আলজেরিয়াকে শুধু জিতলেই চলবে।গ্রুপ ‘ডি’সহজ হিসাবটা এ রকম: ১. ঘানা ড্র করলেই নিশ্চিন্ত। ২. জার্মানি ও সার্বিয়া জিতলেই পরের রাউন্ডে যাবে। ৩. দুটি ম্যাচই ড্র হলে উঠে যাবে জার্মানি ও ঘানা।ঘানা: ড্র করলেই চলে। ঘানা কম ব্যবধানে হারলেও, অস্ট্রেলিয়া সার্বিয়াকে হারালে ঘানার বাদ পড়ার ভয় কম। কারণ ঘানাকে টপকাতে অস্ট্রেলিয়াকে অনেক বড় ব্যবধানে জিততে হবে। ঘানা ০-১ গোলে হারলে এবং অস্ট্রেলিয়া-সার্বিয়া ম্যাচ ১-১ গোলে ড্র হলে সার্বিয়া ও ঘানার পয়েন্ট, গোল-পার্থক্য ও সপক্ষে গোল সমান হবে। কিন্তু এই দুই দলের ম্যাচে ঘানা জিতেছে বলে উঠে যাবে ঘানাই। ঘানা বেশি ব্যবধানে হারলে তা আর হবে না। ঘানা জার্মানির কাছে হারলে এবং অন্য ম্যাচে সার্বিয়া অস্ট্রেলিয়াকে হারালে কোনো হিসেব-নিকেশ ছাড়াই বাদ পড়বে ঘানা।জার্মানি: জয় পেলেই নিশ্চিত। ড্র করলেও সম্ভাবনা থাকবে, যদি অস্ট্রেলিয়া সার্বিয়াকে হারায় কম ব্যবধানে। সার্বিয়া জিতলে জার্মানির ড্র করলে চলবে না।সার্বিয়া: জয় পেলে তো কথাই নেই, ড্র করেও সার্বিয়া উঠে যেতে পারে যদি ঘানা জার্মানিকে হারায়। জার্মানি ঘানাকে ১ গোলের ব্যবধানে হারালে শেষ ষোলোতে উঠতে সার্বিয়াকে ঘানার চেয়ে কমপক্ষে দুই গোল বেশি করে ড্র করলেও চলবে।অস্ট্রেলিয়া: বাস্তবতা হলো, সার্বিয়ার সঙ্গে শুধু জিতলেই চলবে না, ঘানার কাছে জার্মানিকে হারতে হবে। কারণ জার্মানি ঘানাকে ১-০ গোলে হারালে সার্বিয়ার সঙ্গে অস্ট্রেলিয়াকে জিততে হবে কমপক্ষে ৪-০ গোলে। জার্মানি-ঘানা ড্র হলে ব্যবধানটা আরও বাড়াতে হবে!  শরীফ উল্লাহ