সুযোগ কাজে লাগিয়েছে জুভেন্টাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের দিন হেরেছে ইন্টার মিলান। পরশু হেরে গেছে নাপোলিও। কাছাকাছি দুই প্রতিদ্বন্দ্বীর হারের সুবিধাটা দারুণভাবে লুফে নিয়েছে জুভেন্টাস। পরশু নিজেদের মাঠে আটালান্টাকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থানটা আরও সংহত করেছে আন্তোনিও কন্তের দল। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল জুভরা।১৭ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৪১, ইন্টারের ৩৪। নাপোলি, লাৎসিও দুই দলেরই পয়েন্ট সমান ৩৩। গোল-ব্যবধানে এগিয়ে থাকায় তিনে নাপোলি। উন্নতির ধারায় থাকা এসি মিলানও জয় পেয়েছে পরশু, দুই দুটি আত্মঘাতী গোলের সুবাদে ৪-১ গোলে হারিয়েছে পেসকারাকে। এতে ২৭ পয়েন্ট নিয়ে সাত নম্বরে মিলান। ঘরের মাঠে নাপোলি ২-৩ গোলে হেরেছে বোলোনিয়ার কাছে।এদিকে ফ্রেঞ্চ লিগে অলিম্পিক লিঁওকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে গেছে বড় বাজেটের দল পিএসজি। এএফপি, রয়টার্স।