সুযোগ দিচ্ছে না নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত বাংলাদেশের একমাত্র সাফল্য নাসিরের হাত ধরেই ছবি: শামসুল হক
দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত বাংলাদেশের একমাত্র সাফল্য নাসিরের হাত ধরেই ছবি: শামসুল হক

হামিশ রাদারফোর্ডের উইকেটটি নাসির তুলে নিলেও দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাটিং মন্দ হচ্ছে না। সবচেয়ে বড় কথা, এখনো পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং করাটা কষ্টকর ও কঠিন কিছু হয়ে ওঠেনি। পিটার ফুলটন আর কেন উইলিয়ামসন ধীরে-সুস্থেই কিউইদের অভীষ্ট লক্ষ্যের পথে হাঁটাচ্ছেন। বাংলাদেশের কোনো বোলারই তাঁদের কাছে ভয়ংকর কিছু হয়ে ওঠেননি।
উদ্বোধনী জুটির যাত্রাটা দীর্ঘ হতে দেননি নাসির হোসেন। নিয়মিত বোলারদের দিয়ে যখন পিটার ফুলটন আর হামিশ রাদারফোর্ডকে বিচ্ছিন্ন করতে পারছিলেন না মুশফিকুর, ঠিক তখনই ডাক পড়ল নাসিরের। প্রথম ইনিংসের মতো এবারো অধিনায়ককে নিরাশ করেননি তিনি। রাদারফোর্ডকে এলবি’র ফাঁদে ফেলে তুলে নিয়েছেন আরও একটি উইকেট। ৩২ রানে ফিরে গিয়ে রাদারফোর্ডও হয়েছেন কিউইদের শরীরে প্রথম আঘাত। ৩২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড এই প্রতিবেদন লেখার সময় এক উইকেটে ৯৫।  এই মুহূর্তে তারা ৪৮ রানে এগিয়ে। ফুলটন অপরাজিত ৩১  রানে, কেন উইলিয়ামসন ২২ রানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে খরচে রুবেল হোসেন। তবে এই ইনিংসে মাত্র এক ওভারই বল করতে পেরেছেন তিনি। সেই ওভারেই ১২ রান দিলে তাঁকে আর ব্যবহার করার সাহস পাননি অধিনায়ক মুশফিকুর রহিম।
উদ্বোধনী বোলার হিসেবে আক্রমণ শুরু করা রাজ্জাক এখনো পর্যন্ত ৭ ওভারে খরচ করেছেন ১৩ রান। সাকিব, সোহাগ মোটামুটি বল করলেও ভাগ্য তাঁদের সহায় হচ্ছেনা। তবে বাজিমাত করেছেন নাসির হোসেন। এই সিরিজ থেকে বোলার হিসেবে তাঁর পুনর্জন্মই হলো, একথা বলা যায়ই।