সুযোগ নিজেদের সামর্থ্য দেখানোর

টি-টোয়েন্টি ক্রিকেটটা যখন প্রথম শুরু হলো, মনে হচ্ছিল এটাই বুঝি বাংলাদেশের ক্রিকেট। ওয়ানডে, এমনকি টেস্টেও অনেক সময় বেশি শট খেলে ফেলতাম আমরা। শট খেলাটা ছিল অভ্যাসের মতো। টি-টোয়েন্টি যেহেতু শট খেলারই ক্রিকেট, এটাই তো বাংলাদেশের খেলা!
কিন্তু সময় যত গড়াল, দেখা গেল আমরা টি-টোয়েন্টিটাই সবচেয়ে খারাপ খেলি! আমার দৃষ্টিতে এর সবচেয়ে বড় কারণ, অন্য সব দেশের ক্রিকেটারদের তুলনায় আমরা ২০ ওভারের ক্রিকেট খেলি সবচেয়ে কম। আমাদের দলে অনেক অদল-বদলও হয়। টি-টোয়েন্টিতে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যাও তাই বাড়েনি। তবে আমাদের অনেক খেলোয়াড় টি-টোয়েন্টি খেলে উঠে এসেছে। এখন ব্যাপারটা এ রকম হয়ে গেছে যে কাউকে প্রথম সুযোগ দেওয়া হলে টি-টোয়েন্টিতেই দেওয়া হয়। এরপর ওয়ানডেতে, এরপর টেস্টে।
গত এক বছরের দিকে ফিরে তাকান। আমরা শ্রীলঙ্কায় দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলছি, নিউজিল্যান্ডের সঙ্গে একটা, এরপর শ্রীলঙ্কার সঙ্গে এবার দুইটা খেললাম। অথচ অন্য টেস্ট দলগুলো বছরে ১০-১২টা টি-টোয়েন্টি ম্যাচ খেলে। এখানেই আমাদের সঙ্গে ওদের বিরাট পার্থক্য। এর বাইরে আমাদের কিছু দুর্বলতা তো আছেই। অনেক সময় পরিকল্পনা ভুল থাকে বা ঠিক থাকলেও তা কাজে লাগানো যায় না। টেল এন্ডারদের কাছ থেকেও অনেক সময় আরও কিছু প্রত্যাশা থাকে। বোলিংয়ে অনেক সময় অনিয়মিত বোলারদের দায়িত্ব নিতে হয়। ওয়ানডেতে অনিয়মিত বোলার এলে ব্যাটসম্যানরা আগে এক-দুই ওভার দেখে। কিন্তু টি-টোয়েন্টিতে অনিয়মিত বোলারকে মারার সুযোগটা সবাই-ই নেয়। টি-টোয়েন্টিতে আমাদের ভালো দল হয়ে উঠতে হলে এসব জায়গায়ও উন্নতি দরকার।

আমাদের দলে সাকিবেরই সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তামিমও বেশ কিছু টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এ ছাড়া জাতীয় দলের আর কেউ ধারাবাহিকভাবে এই ক্রিকেটটা খেলতে পারেনি। একটা কথা মানতেই হবে, টি-টোয়েন্টিতে আমাদের যতটুকু উন্নতি হয়েছে, বিপিএলের মাধ্যমেই হয়েছে। বিপিএল শুরুর পর থেকেই দেখা যাচ্ছে প্রয়োজনের সময় আমরা কিছু শট খেলতে পারছি। খেলার ধরনও বদলেছে।
আমাদের অনেক ব্যাটসম্যানের হাতেই ভালো শট আছে। আমরা যদি অন্যদের মতো বেশি বেশি ম্যাচ খেলতে পারি, আমাদের পক্ষে এই ফরম্যাটের ক্রিকেটে আরও ভালো করা সম্ভব। অভ্যস্ততা তৈরি হলে এই ক্রিকেটটার সঙ্গেই আমরা সবচেয়ে বেশি মানিয়ে নিতে পারব বলে আমার বিশ্বাস।
ম্যাচের বিকল্প আর কোনো কিছুই নেই। কারণ আপনি শুধু টি-টোয়েন্টির হিসাব করে প্র্যাকটিস করতে পারবেন না। প্র্যাকটিসের সময় টেস্ট বা ওয়ানডে ক্রিকেটের প্র্যাকটিসই করতে হবে। টি-টোয়েন্টির জন্য লাসিথ মালিঙ্গাকে। এই্রফরম্যাটে দারুণ বল করে ও।্রবোলিং্রঅ্যাকশন এবং বৈচিত্র্যের কারণেই্রও একটু আলাদা।্রটি-টোয়েন্টিতে বল বুঝে উঠতে সময় কম পাওয়া যায় বলে মালিঙ্গাক্রেখেলা একটু বেশি কঠিন।্রযদি একটা ওভারে প্রায় সব বলই একই রকম হয়,্রতখন ব্যাটসম্যানের জন্য পরিকল্পনা করা্রসহজ হয়। কিন্তু্রমালিঙ্গার ক্ষেত্রে ব্যাটসম্যানকে প্রতিটি বলেই নতুন কর্রেভাবতে হয়।
টি-টোয়েন্টির সেরা্রব্যাটসম্যানদের মধ্যে ক্রিস গেইলের কথাই আগে বলব। এবি ডি ভিলিয়ার্সের কথাও মনে আসছে। এ ছাড়া আরও ব্যাটসম্যান আছে, যারা্রক্রিকেটের এই সংস্করণের মাস্টার।্রসব দিকে শট খেলতে পারার গুণটাই আলাদা করেছে তাদের।
ক্রিস গেইলের তো ব্যাট্রেবল্রলাগলেই ছয় হয়ে যায়!্রডি ভিলিয়ার্সও যেকোনো দিকেই মারতে পারে। পেস বলেও্ররিভার্স সুইপে ছক্কা মের্রেবসে। সোজাও ছয় মারতে পারে, পেছনেও্রছয় মারতে পারে।্রএ রকম ব্যাটসম্যানক্রেআপনি কীভাবে বল করবেন!্রআর গেইল তো গেইলই।্রওর কথা নতুন করে বলার কিছু নেই। আমার্রদৃষ্টিতে টি-টোয়েন্টিতে এই দুই ব্যাটসম্যানই সবচেয়ে বিপজ্জনক এবং সেটা যেকোনো বোলারের জন্যই।্রআসলে টি-টোয়েন্টিতে একজন খেলোয়াড়ই খেলার চেহারা বদলে দিতে পারে। নিজের দিনে সেটা গেইলও যেমন হতে পারে, হতে পার্রেআমাদের্রদলের কেউও।
টি-টোয়েন্টি খেলাটা আমার মজাই লাগে। একটু পর পর ইন্টারেস্টিং পরিস্থিতি সৃষ্টি হয়। আপনি যতই রান করেন, শেষ পর্যন্ত দেখবেন শেষ ওভার বা শেষ বলে গিয়ে খেলা শেষ হচ্ছে।্রখুব বেশি হলে ১ ওভার আগে বা ১ উইকেট হাতে থাকতে খেলা শেষ হয়।্রখেলাটা যত শেষ পর্যন্ত্রযায়, মজা তত বেশি।
এটা প্রবল্রস্নায়ুচাপেরও খেলা। বিশেষ করে একজন ব্যাটসম্যান যখন ম্যাচের শেষের দিকে ব্যাটিং্রকরে বা্রএকজন বোলার্রম্যাচের শেষের দিকে বোলিং করে,্রতখনই স্নায়ুচাপটা বেশি অনুভূত হয়।্রশেষ দিকে এসে কী ধরনের বোলিং করা উচিত, ব্যাটিংয়ে কী ধরনের শট খেলা উচিত, বোলার কীভাবে বল্রকরছে নানা রকম চিন্তা করতে হয়্রতখন।্রবলতে পারেন সব ধরনের ক্রিকেটেই তো ওই মুহূর্তগুলো এ রকম।্রসত্যি কথা।্রতব্রেঅন্য ক্রিকেটের চেয়ে টি-টোয়েন্টিতে ওই মুহূর্তগুলোত্রেএকটু বাড়তি টেনশন যোগ হয়ই।
ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের জন্য আনন্দময়ই হওয়ার কথা। সবাই অবশ্য আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে একটু টেনশনে আছে। টেনশন হওয়ারই কথা, এশিয়া কাপে যে ওরাও আমাদের্রহারিয়ে দিয়েছে! কিন্তু আমার কী মনে হয় জানেন, এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হারটা এক দিক দিয়ে ভালোই্রহয়েছ্রেআমাদের জন্য। বিশ্বকাপ্রেএখন আর ওদের আমরা হালকাভাবে নেব না। এমন নয় যে এশিয়া কাপে হালকাভাবে নিয়েছিলাম, তব্রেএবার আমরা আরও বেশি সতর্ক থাকব।্রআফগানদের্রবিপক্ষে কী করতে হবে, সেটা এখন্রআমরা জানি।্রতব্রেআয়েশে গা ভাসালে আমরা কেন, আরও বড় দলও্রআরও ছোট দলের্রকাছে হারবে।্রকাজেই এই বিশ্বকাপে সব দলকেই বাড়তি সতর্ক থাকতে হবে।