প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেভাবে ছুটছিল বার্সা, সমর্থকদের কেউ কেউ হয়তো ভেবেছিলেন, অপরাজিত চ্যাম্পিয়নই হবে দল। কিন্তু গত ৮০ বছরে এক ম্যাচ না হেরেও লা লিগায় চ্যাম্পিয়ন হয়নি কেউ। লিগের ইতিহাসেই মাত্র দুটো উদাহরণ আছে। ১৯২৯-৩০ মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাথলেটিক বিলবাও, ১৯৩১-৩২ মৌসুমে রিয়াল মাদ্রিদ। তখন লিগ ছিল ১৮ ম্যাচের। এই রেকর্ড ছোঁয়ার আর কোনো সুযোগ নেই। তবে বার্সার সুযোগ আছে ৩৮ ম্যাচের লিগ চালু হওয়ার পর সবচেয়ে কম হেরে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছোঁয়ার। ১৯৮৮-৮৯ মৌসুমে রিয়াল এবং ২০০৯-১০ গার্দিওলার বার্সা মাত্র একটি ম্যাচ হেরেছিল।