সুযোগ হারাল সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের মাঠে ১৫ ম্যাচেই জয়। কিন্তু ম্যানচেস্টার সিটি এ নিয়ে উচ্ছ্বসিত হতে পারছে না অ্যাওয়ে ম্যাচের পরিসংখ্যানের দিকে তাকিয়ে। প্রতিপক্ষের মাঠে সর্বশেষ ৯ ম্যাচে জয় মাত্র দুটিতে। পরশু রাতে রেকর্ডটা আরও খারাপ হতে পারত। পিটার ক্রাউচের অসাধারণ এক গোলে প্রথমে এগিয়ে যায় স্টোক সিটি। ম্যান সিটির রক্ষা, ইয়া তোরের ৭৬ মিনিটের গোলে অন্তত ড্র নিয়ে ফেরা গেছে।ওদিকে লিভারপুলকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়ে উইগান অ্যাথলেটিক গড়েছে প্রথমবারের মতো অ্যানফিল্ড জয়ের ইতিহাস। চেলসি-টটেনহাম ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার সুবিধাটা আর্সেনাল তুলে নিয়েছে নিজেদের মাঠে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে।ইতালিয়ান সিরি ‘আ’তে এসি মিলান, জার্মান বুন্দেসলিগায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউকে টপকে শীর্ষে ওঠার আশা নিয়েই স্টোক সিটির মাঠে গিয়েছিল ম্যান সিটি। তবে ড্র করে শুধু গোল ব্যবধানে নিশ্চয়ই নয়। পরশুর ড্রতে ম্যানইউর সমান ৭০ পয়েন্টই সিটির। কিন্তু আজ নিজেদের মাঠে ফুলহামের বিপক্ষে জিতলে ফার্গুসনের দল পেয়ে যাবে ৩ পয়েন্টের লিড। তবে ড্র করে ১ পয়েন্ট নিয়ে ঘরে সিটির জন্য স্বস্তিরই ছিল। ক্রাউচের গোলে প্রথম এগিয়ে যাওয়া স্টোকই জিতে যেতে পারত। ৭৬ মিনিটে ইয়া তোরের গোলে সমতা ফিরিয়েই সিটির রক্ষা। মানচিনি তেভেজকে নামান ৭৩ মিনিটে। আর্জেন্টাইন তারকা প্রত্যাবর্তনের দ্বিতীয় ম্যাচেও গোলের দেখা পাননি। তবে তাঁর নামার তিন মিনিট পরই সমতা ফেরায় ম্যান সিটি। ২৫ গজ দূর থেকে তোরের দূরপাল্লার শট স্টোক ডিফেন্ডার রায়ান শক্রসের মাথা ছুঁয়ে ঢুকে যায় জালে।অ্যানফিল্ডে প্রথম জয়ের ইতিহাস গড়ার পথে উইগানকে ৩০ মিনিটে এগিয়ে দেন শন ম্যালোনি, পেনাল্টি থেকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলটি শোধ করেন লুইস সুয়ারেজ। কিন্তু ৬৩ মিনিটে লাল দলের সর্বনাশ করেছেন গ্যারি কাল্ডওয়েল। এই হারে লিভারপুলের চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করার স্বপ্ন কার্যত শেষ! চতুর্থ স্থানের দল টটেনহামের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে থেকে তারা সপ্তম স্থানে। ৩০ ম্যাচে ৫৫ পয়েন্ট টটেনহামের, লিভারপুলের ৪২। ৫০ পয়েন্ট চেলসি পঞ্চম স্থানে। অ্যাস্টন ভিলাকে হারিয়ে টটেনহামের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে গেছে তৃতীয় স্থানের দল আর্সেনাল।ইতালিতে মিলানের জয়ের নায়ক জ্লাতান ইব্রাহিমোভিচ। সান সিরোতে রোমার বিপক্ষে ২-১ গোলের জয়ে দলের দুটি গোলই করেছেন সুইডিস তারকা। এই জয় শিরোপাপ্রতিদ্বন্দ্বী জুভেন্টাসের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে দিয়েছে মিলানকে। তবে কাল ইন্টার মিলানের বিপক্ষে জিতে থাকলে ব্যবধান চারে নামিয়ে এনেছে জুভেন্টাস। রয়টার্স, এএফপি।জার্মানিতে হ্যানোভার ৯৬-এর বিপক্ষে বায়ার্নের জয়টিও ২-১ গোলে। টনি ক্রুস আর মারিও গোমেজের গোলে ২-০-তে এগিয়ে যায় বায়ার্ন। হ্যানোভারের সান্ত্বনাসূচক গোলটি দিদিয়ের কোনাসের। এই জয়ে শীর্ষে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ব্যবধান দুইয়ে নামিয়ে এনেছে ইয়াপ হেইঙ্কসের দল।