সুর পাল্টে ফেললেন রোবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে! দুই দিন আগে আরিয়েন রোবেন বলেছিলেন ব্যালন ডি’অরটা রোনালদোরই প্রাপ্য। ডাচ ম্যাগাজিন ভোয়েটবল ইন্টারন্যাশনালকে বলেছিলেন, ‘শীর্ষ তিনে থাকাটা ফ্রাঙ্কের (রিবেরি) প্রাপ্য। কিন্তু এটা একটা ব্যক্তিগত পুরস্কার। সে জন্যই এটা রোনালদোর পাওয়া উচিত। এটা তারই প্রাপ্য।’ কিন্তু বায়ার্ন-সতীর্থ রিবেরি সেটা নিয়ে হয়তো ‘কিছু’ বলে থাকবেন। হয়তো কোচ পেপ গার্দিওলা বা প্রেসিডেন্ট উলি হোয়েনেসের কটুবাক্যও শুনেছেন।
কাল বায়ার্ন উইঙ্গার সুরটা একেবারে পাল্টে ফেললেন, ‘এটা ঠিক নয়। আমি শুধু বলেছি তার গোল করার হার, রিয়াল ও জাতীয় দলের তার ওপর নির্ভরতা আসলেই পাগুলে কাণ্ডের মতো। আমি কখনোই বলিনি ওকে আমি ভোট দেব। আমি এক হাজার ভাগ আশাবাদী রিবেরিই জিতবে। সেটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। সে দারুণ একটা বছর কাটিয়েছে। এটা তারই প্রাপ্য।’ বলেছেন বটে, কিন্তু মন থেকে বলেছেন তো? ওয়েবসাইট।