সুসংবাদ-দুঃসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার তাঁদের দল বেঁধে দেখা যাবে গ্যালারিতে। যেমনটা দেখা গিয়েছিল ২০০৬ বিশ্বকাপে— মাঠে খেলছে ইংল্যান্ড দল; গ্যালারি আলো করে রেখেছেন তাঁদের স্ত্রী-বান্ধবীরা। কিন্তু জার্মানি বিশ্বকাপের শেষ আটেই ইংল্যান্ডের বিদায়ের দায় চাপানো হয় ফুটবলারদের স্ত্রী-বান্ধবীদের। ফুটবলারদের মনঃসংযোগে চিড় ধরার শঙ্কায় পরের ছয় বছর টুর্নামেন্ট চলাকালে দলের আশপাশে স্ত্রী-বান্ধবীদের ঘেঁষতে দেয়নি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। গত ইউরোয় ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এবার রুনি, জেরার্ড, জো হার্ট, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, টম ক্লেভারলিদের স্ত্রী-বান্ধবীরা ব্রাজিলে যাওয়ার পরিকল্পনা করছেন। এই সংবাদে অনেক ইংল্যান্ড-সমর্থকের মনে শঙ্কা জমছে, এবারও আগেভাগেই ইংল্যান্ডের বিদায় হবে না তো! ওয়েবসাইট।