প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নরখাদক’, ‘ব্যাডবয়’—এসব অপবাদ ছাপিয়ে দিনে দিনে লিভারপুলের নয়নমণি হয়ে উঠছেন লুইস সুয়ারেজ। চলতি প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে তাঁর ১৭ গোলই এর প্রমাণ। যখন বড় ক্লাবগুলোর নতুন করে নজর পড়েছে, তখনই লম্বা সময়ের জন্য লিভারপুলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন উরুগুইয়ান স্ট্রাইকারের। কাল লিভারপুলের ওয়েবসাইটে এসেছে নতুন চুক্তির খবর। তবে সেটি কয় বছরের জন্য তা অবশ্য প্রকাশ করা হয়নি। সুয়ারেজের সঙ্গে ক্লাবের বর্তমান চুক্তি ছিল ২০১৬ পর্যন্ত। এএফপি।