সুয়ারেজকে জেরার্ডের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেনাল চাইছে অনেক দিন থেকে। যাওয়ার আগ্রহ আছে লুই সুয়ারেজেরও। সুতরাং লিভারপুল চাইলেও হয়তো বেশি দিন ধরে রাখতে পারবে না উরুগুইয়ান স্ট্রাইকারকে। স্টিভেন জেরার্ড তাই যেন শেষ চেষ্টা করলেন। অন্তত আর একটা মৌসুম অ্যানফিল্ডে থেকে যাওয়ার অনুরোধ করলেন সতীর্থকে। সুয়ারেজ কি রাখবেন জেরার্ডের অনুরোধ?লিভারপুলের হয়ে গত দুই মৌসুমে ৯৬ ম্যাচে ৫১ গোল করেছেন সুয়ারেজ। কিন্তু তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পরও চ্যাম্পিয়নস লিগে উঠে আসতে পারেনি তাঁর দল। সেই হতাশা থেকেই হয়তো ক্লাব ছেড়ে দিতে চাইছেন লিভারপুল স্ট্রাইকার। প্রস্তাব নিয়ে অনেক দিন থেকে দোরগোড়ায় দাঁড়িয়ে আর্সেনাল। সুয়ারেজের চ্যাম্পিয়নস লিগে খেলতে চাওয়ার ইচ্ছেটাকে সম্মান করেন জেরার্ডও। তবে আর এক মৌসুম অ্যানফিল্ডে থেকে লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগে তোলার শেষ চেষ্টা করতে অনুরোধ করলেন তিনি, ‘আমি সুয়ারেজকে বলেছি, আর একটা মৌসুম সময় নাও। দেখি আমরা চ্যাম্পিয়নস লিগে খেলতে পারি কি না।’ অবশ্য ইংলিশ মিডফিল্ডারের বিশ্বাস, শুধু সুয়ারেজ থাকলেই হবে না, প্রিমিয়ার লিগের সেরা চারে উঠতে হলে দলবদলের বাজারেও কিছুটা সক্রিয় হতে হবে লিভারপুলকে, ‘আমাদের দু-একজন বড় মাপের ফুটবলার কিনতে হবে সেরা চারে থাকতে হলে।’সেই বড় মাপের ফুটবলার কারা, সেটা সরাসরি বলেননি লিভারপুল অধিনায়ক। ওয়েবসাইট।