প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোগের ওষুধ ঠিকমতো না হলে সমস্যা বাড়ে। লুইস সুয়ারেজকে ফিফার দেওয়া শাস্তির সমালোচনা করে উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুহিকা তাই বলেছেন, ফিফার নিষেধাজ্ঞা নয়, সুয়ারেজের দরকার একজন মনোবিদের সাহায্য। বিশ্বকাপে ইতালি ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ে দেওয়ায় সুয়ারেজকে সব ধরনের ফুটবল থেকে চার মাস নিষিদ্ধ করেছে ফিফা। সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচ নিষিদ্ধ ও বিশাল অঙ্কের জরিমানা। ব্রাজিলিয়ান পত্রিকা ফোলহা ডি সাও পাওলোকে মুহিকা শুধু সমালোচনাই করেননি, ফিফা কর্তাদের অকথ্য গালিও দিয়েছেন। পরে বলেছেন, ‘সে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে এবং তার প্রধান দক্ষতা পায়ে। ভালো হয় তাকে হাসপাতালে নেওয়া এবং একজন মনোরোগ চিকিৎসক দেখানো।’ গোলডটকম।