সুয়ারেজকে নিয়ে প্রশ্ন ক্রুইফের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার যখন এসেছিলেন, তখনো নিজের আশঙ্কার কথা জানিয়েছিলেন ইয়োহান ক্রুইফ। লুইস সুয়ারেজকে দলে আনাটাও পছন্দ হলো না ডাচ কিংবদন্তির। কদিন আগেই লিভারপুল থেকে আট কোটি ৮০ লাখ পাউন্ডের বিনিময়ে বার্সেলোনায় নাম লিখিয়েছেন সুয়ারেজ। ক্রুইফের দাবি, সুয়ারেজের ব্যক্তিগত ঝলক বার্সেলোনার জন্য খুব একটা কাজে আসবে না। নেইমার, মেসি, সুয়ারেজের মতো তিনজন কীভাবে একসঙ্গে খেলবেন সেটাও ক্রুইফের মাথায় ঢুকছে না। ফ্রাঙ্ক রাইকার্ড বা পেপ গার্দিওলা যেভাবে বার্সার ভিত গড়ে দিয়েছিলেন, সেটা সুয়ারেজের জন্য খুব একটা কাজে আসবে না বলেই বিশ্বাস ক্রুইফের। আইএনএস।