সুয়ারেজকে নিয়ে ব্যথিত ওয়েঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেন ওয়েঙ্গারের কাছে এটা দুঃসংবাদ। লুই সুয়ারেজকে পাচ্ছেন না তিনি। লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকারকে পেতে ৩৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিলেন আর্সেনাল কোচ। সে প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়ে লিভারপুল জানিয়ে দিয়েছে, সুয়ারেজ বিক্রির জন্য নয়! প্রত্যাখ্যাত হওয়ার যন্ত্রণায় এতটাই পুড়ছেন আর্সেনাল কোচ যে এখন আর এ বিষয়ে কথা বলতেও রাজি হচ্ছেন না।আর্সেনালের কর্তাব্যক্তিদের অবশ্য ধারণা, সুয়ারেজকে এমিরেটস স্টেডিয়ামে নিয়ে আসার সম্ভাবনা শেষ হয়ে যায়নি এখনো। ৩৫ থেকে ৪৫ মিলিয়ন ইউরোতে উঠলেই লিভারপুল রাজি হয়ে যাবে। ধারণা করা হচ্ছে গোপনে সেই চেষ্টাই করে যাচ্ছে আর্সেনাল। এখন বাকিটা নির্ভর করছে সুয়ারেজের নিজের আগ্রহের ওপর। প্রাথমিক প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় হতাশ আর্সেন ওয়েঙ্গার। তবে এখনই হাল ছেড়ে দিতে কিন্তু রাজি নন তিনিও, ‘এ বিষয়ে কোনো কথা বলার মতো অবস্থায় থাকতে পারলে ভালো লাগত। দলবদলের সময়টায় আমাদের কিছু গোপনীয়তা ধরে রাখতে হয়।’ গোপনে যদি সুয়ারেজকে নিয়ে আসার কাজটা সেরে ফেলতে পারে সেটা অবশ্য কিছুটা চমকই হবে। উরুগুইয়ান স্ট্রাইকারকে পাওয়ার লড়াইয়ে আছে রিয়াল মাদ্রিদও। অর্থের জোরে কি স্প্যানিশ পরাশক্তিদের সঙ্গে পারবে আর্সেনাল? এএফপি।