সুয়ারেজকে রেখেই উরুগুয়ের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিশ্চয়তার মেঘ এখনো কাটেনি। তার পরও লুইস সুয়ারেজকে রেখেই গতকাল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল দিয়েছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ। উরুগুয়ের কোচ আশাবাদী, ১০ দিন আগে হাঁটুর অস্ত্রোপচার করা সুয়ারেজ ঠিকই বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন। সংশয় দূর করে দলে আছেন ২০১০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় ডিয়েগো ফোরলানও। এএফপি
উরুগুয়ের দল
গোলরক্ষক: ফার্নান্দো মুসলেরা, মার্টিন সিলভা, রদ্রিগো মুনোজ
ডিফেন্ডার: ডিয়েগো লুগানো, ডিয়েগো গডিন, হোসে মারিয়া জিমিনেজ, মার্টিন ক্যাসেরাস, ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা, হোর্হে ফুসিলে, সেবাস্তিয়ান কোটস।
মিডফিল্ডার: এজিডিও আরেভালো রিওস, ওয়াল্টার গারগানো, ডিয়েগো পেরেজ, আলভারো গঞ্জালেজ, আলভারো পেরেইরা, ক্রিস্টিয়ান রদ্রিগেজ, গ্যাস্টন রামিরেজ, নিকোলাস লোদেইরো।
ফরোয়ার্ড: লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, ডিয়েগো ফোরলান, ক্রিস্টিয়ান স্তুয়ানি, আবেল হার্নান্দেজ।