সুয়ারেজের আপিল খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উরুগুয়ে ও লুইস সুয়ারেজের আপিল খারিজ করে দিয়েছে ফিফা। গ্রুপপর্বের ম্যাচে ইতালির জর্জো কিয়েলিনিকে কামড়ে দেওয়ায় ফিফা চার মাস নিষিদ্ধ করে সুয়ারেজকে। এ ছাড়া ৯টি আন্তর্জাতিক ম্যাচও খেলার ওপর নিষেধাজ্ঞাও পান উরুগুইয়ান স্ট্রাইকার। উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন ‘তেমন কোনো প্রমাণ ছাড়াই’ সুয়ারেজকে ‘মাত্রাতিরিক্ত’ শাস্তি দেওয়ার অভিযোগ তুলেছিল ফিফার বিরুদ্ধে। কিন্তু কাল খারিজ হয়ে গেল আবেদন। তবে এখনো আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিলের সুযোগ আছে সুয়ারেজ ও উরুগুয়ে এফএর। এএফপি।