সুয়ারেজের আশায়...
আগামী পরশু কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। কিন্তু দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে প্রশ্নটা এখনো ঝুলছে৷ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ে িক পাবে তাদের স্বপ্ননায়ক লুইস সুয়ারেজকে? উত্তরটা এখন অবধি অজানাই৷
লিভারপুল তারকা নিজে অবশ্য মুখিয়ে আছেন মাঠে নামতে। পুরোপুরি ফিট হতে চেষ্টার ত্রুটি রাখছেন না। যা দেখে তাঁর সতীর্থ ক্রিস্টিয়ান রদ্রিগেজ জানাচ্ছেন, ‘সেরে ওঠাই ওর এখন মূল লক্ষ্য। শিগগিরই ওকে দলে ফিরে পাব আশা করছি।’ টুইটারে ৩২ সেকেন্ডের এক ভিডিওবার্তায় আশার কথা শুনিয়েছেন সুয়ারেজ নিজেও, ‘আপনাদের বলতে চাই, হাঁটুর চোট আস্তে আস্তে সেরে উঠছে আমার। খুব স্বস্তি বোধ করছি। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে এটি সেরে যাবে। আমি ঠিকভাবেই এগোচ্ছি৷’
২২ মে বাঁ হাঁটুতে সার্জারির পর গত শুক্রবার প্রথমবারের মতো অনুশীলনে নেমেছিলেন সুয়ারেজ। এটা অাশান্বিত করছে কোচ অস্কার তাবারেজকে, ‘সুয়ারেজের সেরে ওঠা নিয়ে আমাদের সামনে দিনক্ষণ ঠিক করা নেই। হতে পারে প্রথম ম্যাচেই ও ফিরতে পারে, কিংবা দ্বিতীয় অথবা তৃতীয় ম্যাচে৷ চোট সারানোর বিষয়টি আমার হাতে নেই। থাকলে ওঁকে পরবর্তী ম্যাচ থেকেই খেলাতাম।’ ওয়েবসাইট।