সুয়ারেজের গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের ম্যাচ বাকি চারটি। লুইস সুয়ারেজের গোল এখন ২৯। আর পাঁচটি গোল হলেই প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছুঁতে পারবেন লিভারপুল স্ট্রাইকার। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ শুরুর দুই মৌসুম পর ৩৪টি গোল করেন নিউক্যাসল স্ট্রাইকার অ্যান্ড্রু কোল। পরের মৌসুমে ব্ল্যাকবার্নের অ্যালান শিয়ারার পুনরাবৃত্তি করেন সেই কীর্তির। তখন অবশ্য দল ছিল ২২টি, ম্যাচও ছিল ৪২টি। এখনকার ৩৮টি দলের কাঠামোতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদো ও শিয়ারারের, ৩১টি করে। শিয়ারারের কীর্তিটা ১৯৯৫-৯৬ মৌসুমে, রোনালদো করেছেন ২০০৭-০৮ মৌসুমে।