সুয়ারেজের জন্য আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
141010411WORLD-CUP-2014-thumbal
141010411WORLD-CUP-2014-thumbal

বিশ্বকাপে লুইস সুয়ারেজের থাকা না-থাকার বিষয়টি দুলছে পেন্ডুলামের মতো। তবে ভাগ্যদেবী মনে হয় একটু হাসিমুখে তাকিয়েছে তাঁর দিকে। মন্টেভিডিওর মাঠে গত পরশু মিনিট পঁচিশেক গা ঘামিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার। ২২ মে অস্ত্রোপচারের পর এদিনই প্রথমত মাঠে নামেন। তাঁর হাঁটা-চলা, প্রতিটি পদক্ষেপই এদিন ইতিবাচক ছিল বলে জানিয়েছেন উরুগুয়ের ফিজিক্যাল ট্রেনার জো হেরেরা৷ আর এতেই কোচ অস্কার তাবারেজের চোখে জেগেছে আশার আলো, ‘এ পর্যন্ত খুবই ভালো মনে হচ্ছে এবং এটা আমাদের আশা জোগাচ্ছে যে, তার দ্রুত উন্নতি হবে৷’
সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে ২৪ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা-স্বপ্ন দেখেছিল এবার লিভারপুল৷ অল্পের জন্য সেই স্বপ্নটা ভেঙে গেলেও হয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতা৷ এই ঔজ্জ্বল্যই ব্রাজিল বিশ্বকাপে তাঁকে বসিয়েছে সম্ভাব্য এক মহাতারকার আসনে৷ কিন্তু উরুগুয়ের হয়ে অনুশীলনে নামতেই দেখা গেল বাঁ হাঁটুর চোটে ভুগছেন তিনি, যেটি বয়ে এনেছেন ইংলিশ লিগ থেকে৷ পরদিনই তাঁকে ঠেলে দেওয়া হয় শল্যবিদের ছুরির নিচে৷ এখন বিশ্বকাপের মাঠে থাকারই লড়াই চলছে সুয়ারেজের৷ গোটা উরুগুয়ে সময় গুনছে তাঁর অপেক্ষায়, বিশ্বকাপও কি নয়? ওয়েবসাইট৷