সুয়ারেজের পেনাল্টি-বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল মাঠে ডাইভিংয়ের ঘটনা ঘটে আকছারই। স্ট্রাইকাররা তক্কে তক্কে থাকেন, যদি রেফারির চোখ এড়িয়ে একটু ফায়দা লোটা যায়। অনেক সময় তাই ডিফেন্ডারের আলতো টোকাতে নিমেষেই পড়ে যান। কপাল মন্দ হলে রেফারি পত্রপাঠ দেখিয়ে দেন হলুদ কার্ড, আর উল্টোটা হলে জুটতে পারে পেনাল্টিও।এক-দুবার অভিনয় করতে গিয়ে ধরা খেলেই ‘ডাইভার’ বদনামটা পাকাপাকিভাবে সেঁটে যায় নামের সঙ্গে। সমস্যা হলো, লুইস সুয়ারেজের ক্ষেত্রে ন্যায্য দাবিটাও নাকি এখন আমলে নিচ্ছেন না রেফারি। ফুটবল মাঠে নাটুকেপনার জন্য পরিচিত এই উরুগুয়ে ফরোয়ার্ড, ১০ দিন আগে সান্ডারল্যান্ডের সঙ্গে খেলায়ও যাঁর কপাল পোড়ে। ওই ম্যাচে বক্সে পড়ে যাওয়ার পর পেনাল্টির আবেদন করতেই রেফারি দেখিয়ে দেন হলুদ কার্ড। গত রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পরই মূলত ফুঁসেছে লিভারপুল সমর্থকেরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ইউনাইটেডের জনি ইভান্স সুয়ারেজকে ধাক্কা দিয়েছিলেন বলেই মনে হয়েছিল। কিন্তু রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। উল্টো লিভারপুলের অর্ধে ডিফেন্ডার গ্লেন জনসন ফাউল না করলেও বাজিয়েছেন ফ্রি কিকের বাঁশি।জনসন এবার বলছেন, সুয়ারেজের দুর্নামটাই তাঁর জন্য বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে। এ কারণে ন্যায্য পেনাল্টিটাও মিলছে না। তাই রেফারিদের নজরটাকে আরেকটু তীক্ষ করারই আহ্বান জানাচ্ছেন, ‘প্রত্যেককেই তাদের কাজটা করতে হবে। তারা আগের কোনো কিছুকে টেনে এনে সিদ্ধান্তটাকে প্রভাবিত করতে পারে না। ওই মুহূর্তে ঠিক সিদ্ধান্তটাই নেওয়া উচিত, সেটা কে করল, তা দেখা বিবেচনার বিষয় না।’ ওয়েবসাইট।