সুয়ারেজের শাস্তি অবধারিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুইস সুয়ারেজের সামনে এখন শুধুই কানাগলি। বের হওয়ার পথ নেই। ইংলিশ ফুটবল সংস্থার (এফএ) আট ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি শেষ পর্যন্ত তাঁকে মাথা পেতেই নিতে হবে। লিভারপুল স্ট্রাইকারের আবেদনের পর এফএর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে সেই আভাসই মিলেছে।১৫ অক্টোবর অ্যানফিল্ডে ম্যাচ চলার সময় ম্যানচেস্টার ইউনাইটেডের কৃষ্ণাঙ্গ খেলোয়াড় প্যাট্রিস এভরাকে একাধিকবার বর্ণবাদী গালি দেন সুয়ারেজ। এই অভিযোগে গত মাসে এফএ তাঁকে বড় অঙ্কের আর্থিক জরিমানার পাশাপাশি আট ম্যাচ নিষিদ্ধও করে। শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসা সুয়ারেজের পক্ষে এই রায়ের বিরুদ্ধে আবেদন করে লিভারপুল। এরপর এফএ একটি নিরপেক্ষ প্যানেল গঠন করে।শুধু তা-ই নয়, সুয়ারেজের পক্ষে দৃঢ় সমর্থন ব্যক্ত করতে অনুশীলনে সুয়ারেজের ছবিঅলা জার্সিও পরেছিলেন লিভারপুলের খেলোয়াড়েরা। কিন্তু আবেদন করে খুব একটা লাভ হবে না। কারণ, এফএ বলেছে, নিজেকে নির্দোষ দাবি করার সপক্ষে সুয়ারেজের দাখিল করা প্রমাণগুলো বিশ্বাসযোগ্য নয়।শুনানিতে এফএর তদন্ত কমিটি এভরাকেই অন্যতম সাক্ষী হিসেবে বিবেচনা করেছে। এফএর বিবৃতিতে এ-ও বলা হয়েছে, অভিযোগের সপক্ষে প্রমাণ হিসেবে যেসব অডিও ও ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে, সেখানে কমপক্ষে সাতবার সুয়ারেজ এভরাকে ‘নিগ্রো’ নিগ্রো’ বলে উত্ত্যক্ত করেছেন। যদিও উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজের দাবি ছিল, দক্ষিণ আমেরিকায় ‘নিগ্রো’ শব্দটি বন্ধুদের উদ্দেশে ঠাট্টা করেই বলা হয়, এটা বর্ণবাদী আচরণের মতো গুরুতর নয়। কিন্তু লাতিন আমেরিকান স্প্যানিশ ভাষা বিশেষজ্ঞরা এফএর নিরপেক্ষ প্যানেলের কাছে অন্য রকম তথ্যই দিয়েছেন। রয়টার্স।এফএ বলেছে, সুয়ারেজ ইংলিশ ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। শাস্তি তাঁর প্রাপ্য। তা ছাড়া, ভবিষ্যতে কেউ যাতে এ ধরনের আচরণ করতে না পারেন, সেই দৃষ্টান্তও এফএ রাখতে চায়।