সুয়ারেজের সেই হ্যান্ডবল নিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফাকে এবার অনেকেই পরামর্শ দিয়েছিল, লুইস সুয়ারেজকে সেরা গোলরক্ষকের পুরস্কার লেভ ইয়াসিন পদক দেওয়া হোক। এই পরামর্শে ব্যঙ্গ থাকলেও, আরেকটি সুচিন্তিত মতামতও কিন্তু জানিয়েছিল অনেকে। সুয়ারেজের মতো অপরাধ হলে ভুক্তভোগীদের জন্য সরাসরি গোলই দেওয়ার নিয়ম করা হোক। কিন্তু ফিফা প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে নাকচ করে দিলেন তা, ‘অক্টোবরে যে বৈঠক হবে, সেখানে সুয়ারেজের ঘটনাটির মতো বিষয় নিয়ে কথা বলব আমরা। আপনারা এই বিশ্বকাপ ও অন্যান্য প্রতিযোগিতার ম্যাচগুলো যদি খেয়াল করে থাকেন, দেখবেন এসব মুহূর্তে বল ভেতরে যাবে না বাইরে থাকবে—তা বলা মুশকিল। এটা নিশ্চিত, ও রকম পরিস্থিতিতে কোনো রেফারিই সেটাকে গোল দিতে পারেন না।’ তবে তিনি নিশ্চিত করেন, আরেকটি আলোচিত ইস্যু গোললাইন প্রযুক্তির প্রয়োগ নিয়ে শিগগিরই আলোচনা করা হবে। ওয়েবসাইট।