সুয়ারেজের ৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভারপুল স্ট্রাইকার লুইস সুয়ারেজ
লিভারপুল স্ট্রাইকার লুইস সুয়ারেজ

আরও একটা গোল, নতুন উচ্চতায় লিভারপুল স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পরশু গোল করে উরুগুইয়ান স্ট্রাইকার ছুঁয়েছেন প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। ৩১ গোল নিয়ে এত দিন যুগ্মভাবে রেকর্ডটির মালিক ছিলেন অ্যালান শিয়েরার (ব্ল্যাকবার্ন ১৯৯৫-৯৬) ও ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড, ২০০৭-০৮)। এবার তাঁদের পাশে সুয়ারেজও। তিনজনের রেকর্ডই অবশ্য প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচের মৌসুম শুরুর পর। ৪২ ম্যাচের মৌসুম বিবেচনায় নিলে এ তালিকায় সবার ওপরে থাকবেন শিয়েরার (ব্ল্যাকবার্ন, ১৯৯৪-৯৫) ও অ্যান্ডি কোল (নিউক্যাসল, ১৯৯৩-৯৪), দুজনেই করেছিলেন ৩৪টি করে গোল। ওয়েবসাইট।