সূচনায় শুভ্র স্পেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাসিয়াস, জাভি, ইনিয়েস্তাদের ছুটতে হচ্ছে দর্জির কাছে! দর্জির কাছে কেন? স্পেন দলের হোম জার্সি লাল রঙের, অ্যাওয়ে জার্সি কালো। কিন্তু এর কোনোটিই তাঁরা পরতে পারবেন না বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ হল্যান্ডের বিপক্ষে। সাদা রঙের নতুন জার্সি বানাতে হচ্ছে লা ফুরিয়া রোজাদের। ওই ম্যাচে হল্যান্ড পরবে তাদের দ্বিতীয় জার্সি, যেটি নীল । এর বিপক্ষে লাল জার্সি ঠিক মানাবে না বলে বিশ্ব চ্যাম্পিয়নদের পরতে হবে সাদা জার্সি। স্পেনের জার্সি স্পনসর অ্যাডিডাসকে এরই মধ্যে সাদা জার্সির চাহিদাপত্র দিয়েছে ফিফা। ১৩ জুন অনুষ্ঠেয় ম্যাচে সাদা জার্সি অবশ্য খুব একটা নতুন মনে হবে না জাভি-ইনিয়েস্তাদের কাছে। বিশ্বকাপের অনুশীলনের জন্য তাদের যে জার্সি দিয়েছে অ্যাডিডাস, সেটির রংও যে সাদা। ওয়েবসাইট।