সে আমার ছোট ভাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরের ব্যবধানে দুটো ঝড়ে ওলটপালট হয়ে গিয়েছিল ক্রনিয়ে পরিবার। ২০০০ সালে সেই ম্যাচ পাতানো কেলেঙ্কারি তো ওলটপালট করে দিয়েছিল ক্রিকেট বিশ্বকেই। এর দুই বছর পর ১ জুন বিমান দুর্ঘটনায় নিহত হন হানসি ক্রনিয়ে। সময়ের ধুলো বেদনার ওপর নাকি প্রলেপ দিয়ে যায়। কিন্তু ক্রনিয়ে পরিবারে আজও হাহাকার। বড় ভাই ফ্রানস ক্রনিয়ে তো আজও নিজেকে অপরাধী ভাবেন, বড় ভাইয়ের দায়িত্ব হয়তো ঠিকমতো পালন করতে পারেননি তিনি, ‘ওর সঙ্গে যদি আরও বেশি কথা বলতে পারতাম...আমার মনে হয়, যদি ওর সঙ্গে আরও বেশি যোগাযোগ রাখতাম, ও হয়তো বাজিকরদের ব্যাপারে আমাকে কিছু না-কিছু বলত। আমি হয়তো ওকে ফেরাতে পারতাম।’ ওয়েবসাইট।‘হয়তো’ ‘সম্ভবত’র আক্ষেপ নিয়েই বেঁচে থাকতে হচ্ছে ক্রনিয়ে ভাইদের বড়জনকে। ৪২ বছর বয়সী ফ্রানসও ৫৬টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। ২৯.৭৯ গড়ে ২৫০৩ রান করেছেন, ৬৭ উইকেটও নিয়েছেন। ১৯৯৬-৯৭ মৌসুমে অবসর নেওয়া ফ্রানসের অবশ্য আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। তাঁদের বাবা এউয়ি ক্রনিয়েও ছিলেন ফার্স্ট ক্লাস ক্রিকেটার। আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি তাঁরও।হানসি একাই অবশ্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ক্রনিয়ে পরিবারের অবদান চিরস্মরণীয় করে রেখেছেন। ম্যাচ পাতিয়ে কলঙ্কিত হওয়ার পরও আজও নায়কের আসনেই রেখেছে তাঁকে দক্ষিণ আফ্রিকানরা। ফ্রানস বলছিলেন সে কথাই, ‘হানসিকে সব সময় ওর সতীর্থ আর সাধারণ মানুষও ভালোবাসত। কারণ সে সত্যিই সবাইকেই পছন্দ করত। সতীর্থদের দুর্দান্ত কিছু করার জন্য দারুণভাবে অনুপ্রাণিতও করতে পারত। এ কারণে ওর পেছনে সব সময় জনসমর্থন ছিল। কিন্তু একই রকম ক্ষমাশীল দৃষ্টিভঙ্গি ও ক্রিকেট কর্তৃপক্ষ আর সংবাদমাধ্যমের কাছ থেকে পায়নি।’ছোট ভাইয়ের সঙ্গে বন্ধুর মতোই সম্পর্ক ছিল তাঁর। এমনকি ক্রনিয়ে যখন কিং কমিশনের তদন্তের মুখে পড়লেন, তখনো সম্পর্কে একটুকু চিড় ধরেনি বলেই জানালেন ফ্রানস। বিমান দুর্ঘটনায় ক্রনিয়ের নিহত হওয়াটা নিয়তি নির্ধারিতই বলে মেনে নিয়েছেন তাঁরা, ‘আমি সব সময়ই বিশ্বাস করি, কৃতকর্মের ফল ঈশ্বর আমাদের এই পৃথিবীতেই ভোগ করান। ঈশ্বরের কৃপায় দুই বছরে জীবনটাকে গুছিয়েই এনেছিল সে। অধিনায়ক এবং একজন বন্ধু হিসেবেও ও একটা উদাহরণ রেখে গেছে। জীবনে বড় ধরনের ভুল করার পরও কীভাবে সেই পাপ থেকে নিজেকে মুক্ত করে সঠিক পথে ফেরা যায়—ও সেটিও দেখিয়ে গেছে।’এ কারণেই ক্রনিয়ের জীবন নিয়ে ২০০৮ সালে রুপালি ফিতেয় বন্দী করেছেন হানসি নামের একটি চলচ্চিত্র। ক্রনিয়ের জীবন যে আসলেই একটা সিনেমার প্লট!