সে রে না র কী র্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 একই বছর উইম্বলডন, অলিম্পিক ও ইউএস ওপেনের ‘ট্রিপল’জয়ী তৃতীয় খেলোয়াড় সেরেনা। আগের দুজন স্টেফি গ্রাফ (১৯৮৮) ও ভেনাস উইলিয়ামস (২০০০)। ৩১তম জন্মদিনের ১৭ দিন আগে শিরোপা জিতলেন সেরেনা। উন্মুক্ত যুগে তাঁর চেয়ে বেশি বয়সে ইউএস ওপেন জিতেছেন শুধু মার্গারেট কোর্ট (৩১ বছর ১ মাস, ১৯৭৩)। ১৯৯৯ সালে প্রথম ইউএস ওপেন জিতেছিলেন সেরেনা, জিতলেন এবার। দুই শিরোপার মাঝের ১৩ বছরের এই ব্যবধান উন্মুক্ত যুগের ইউএস ওপেনে সর্বোচ্চ। এই নিয়ে চারবার এক নম্বরকে হারিয়ে গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন সেরেনা। আগের তিনজন—মার্টিনা হিঙ্গিস (১৯৯৯ ইউএস), ভেনাস (২০০২ উইম্বলডন) ও লিন্ডসে ডেভেনপোর্ট (২০০৫ অস্ট্রেলিয়ান)। টানা পাঁচ ইউএস ওপেনে র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরকে হারালেন সেরেনা। ১৯৯৫ সালের পর এই প্রথম তিন সেটে গেল ইউএস ওপেনের মেয়েদের ফাইনাল। সেবার মনিকা সেলেসকে ৭-৬ (৮/৬), ০-৬, ৬-৩-এ হারিয়েছিলেন স্টেফি। শিরোপা জয়ের পথে ৬৩টি ‘এইস’ মেরেছেন সেরেনা, দুইয়ে থাকা শারাপোভার চেয়ে যা ২৬টি বেশি। গত উইম্বলডন শিরোপার পথে ‘এইস’ মেরেছিলেন ১০২টি। ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর খেলোয়াড় ইউএস ওপেন জিততে পারেননি, পারলেন না আজারেঙ্কাও। এই নিয়ে সেরেনার বিপক্ষে ১২ ম্যাচের ১১টিতেই হারলেন আজারেঙ্কা, একমাত্র জয়টি ২০০৯ মায়ামি মাস্টার্সে। এ বছরই হেরেছেন চারবার, হেরেছিলেন উইম্বলডন ও অলিম্পিকের সেমিতে।