সেই অ্যামব্রোস, এই অ্যামব্রোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনটা যে সত্যিই বিচিত্র, কার্টলি অ্যামব্রোসের দিকে তাকালেই তা স্পষ্ট হয়ে ওঠে। সময় বদলায়, এর সঙ্গে বদলায় মানুষের জীবনধারা। বদলে যায় ব্যক্তি নিজেও। নিয়তির এই চিরায়ত ধারায় ‘আমূল’ বদলে গেছেন অ্যামব্রোস নিজেও।উচ্চতায় ৬ ফুট ৭ ইঞ্চি! ওয়েস্ট ইন্ডিজের এই দীর্ঘকায় ফাস্ট বোলার যখন বল ছুড়ে মারতেন, অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানের মনেও ভীতির সঞ্চার হতো। খুব একটা কথা বলতেন না অ্যামব্রোস। কারও সঙ্গেই সেভাবে মিশতেন না। তাঁর মধ্যে যেন কোনো আবেগ নেই, সমস্ত সত্তাজুড়ে আছে কেবল গাম্ভীর্য!অ্যামব্রোসের সেই গাম্ভীর্য এখন আর নেই। তিনি এখন কথা বলেন, হাসেন, অন্যদেরও হাসান। চেষ্টা করেন নিজে আনন্দে ডুবে থাকতে, অন্যদেরও আনন্দে ডুবিয়ে রাখতে। এ লক্ষ্যে অ্যামব্রোস একটি ‘ব্যান্ড’ দল গঠন করেছেন। সেই দলের সদস্যদের মধ্যে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক রিচি রিচার্ডসনও।ক্রিকেটের গণ্ডি ছেড়েছেন। তবু ক্রিকেট নিয়ে কথা বলতে হয় নব্বইয়ের দশকের ‘ভয়ংকর’ বোলারদের অন্যতম অ্যামব্রোসকে। ভাবতে হয় ক্যারিবীয় ক্রিকেটের দুর্দিন নিয়েও। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান অবস্থায় অনেকে হতাশা প্রকাশ করলেও আশাবাদী অ্যামব্রোস, ‘আমি নিশ্চিত, ওয়েস্ট ইন্ডিজ আবার ঘুরে দাঁড়াবে। এটাও একটা পর্যায়। কিন্তু এই পর্যায় অতিক্রম করবে ক্যারিবীয় ক্রিকেট।’প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ‘স্লেজিং’ করা হালের বোলারদের মধ্যে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ব্যাটসম্যানদের প্রতি কখনোই সদয় ছিলেন না ঠিকই, কিন্তু ‘স্লেজিং’ কখনোই করেননি অ্যামব্রোস। ‘আমার কখনোই এটি প্রয়োজন হয়নি। আমি জানতাম, কীভাবে বল করতে হয়। অন্য কিছু জানার প্রয়োজন হয়নি।’ বলেছেন তিনি। ওয়েবসাইট।