সেই আদ্রিয়ানোর জন্মদিন উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রিও অলিম্পিকের সময়ও তাঁকে নিয়ে কত কথা! একসময়ের বিশ্বসেরা স্ট্রাইকারদের একজন ছিলেন, অথচ আদ্রিয়ানো এখন থাকেন রিওর এক বস্তিতে! অস্ত্র হাতে তাঁর ছবিও এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সব মিলিয়ে সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার অর্থকষ্টে ভুগছেন, এমন একটা ধারণাও ছড়িয়ে গিয়েছিল। কোথায় কী! এই তো দিন ছয়েক আগে নিজের ৩৫তম জন্মদিনে বিশাল এক পার্টি দিয়েছেন আদ্রিয়ানো। আর এতে খরচ হয়েছে কত জানেন? ৯১ হাজার ইউরো! উৎসবে নাকি ব্রাজিল কিংবদন্তি রোমারিও-ও ছিলেন। সব মিলিয়ে অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল ৪০০! মার্কা।