সেই উদযাপন নিয়ে বেবেতোর স্মৃতিচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলিয়ান খেলোয়াড় বেবেতো গোল উদযাপনে এনেছিলেন নতুন এক মাত্রা। সন্তানের প্রতি উত্সর্গ করে গোল উদযাপনে ভঙ্গি সবারই নজর কেড়েছিল সেবার। তাঁর সেই ছেলে ম্যাথুস আজ ফ্লেমিঙ্গো ক্লাবের হয়ে খেলছেন। এবারের বিশ্বকাপের আগে বাবা-ছেলে এলেন ক্যামেরার সামনে। দুজনের কথোপকথনে উঠে এল ২০ বছর আগের সেই ঘটনা।

বেবেতোর সেই উদযাপন। ছবি: এএফপি।
বেবেতোর সেই উদযাপন। ছবি: এএফপি।

বেবেতো বললেন, ‘সেই গোলটির পর বাচ্চা দোলানোর অঙ্গভঙ্গি, আমার মনে হয় এটা আমার সঙ্গে আমৃত্যু থাকবে। নিজের অজান্তেই এসেছিল ভঙ্গিটা, কিছু ভালোবাসা আর আবেগ থেকে। একটা ভঙ্গি, খুবই সহজাত, একেবারেই স্বাভাবিক, হূদয়ের অন্তঃস্থল থেকে উঠে আসা। আমার স্ত্রী আর ছেলের প্রতি এটা উত্সর্গ করেছিলাম।’
ছেলে ম্যাথুস এর জবাবে বললেন, ‘বাবা যা করেছেন, আমার জন্যে অনেক গর্বের বিষয় এটা। বিশেষ করে মঞ্চটা যখন বিশ্বকাপ, সবাই সে জন্যই ব্যাপারটা মনে রেখেছেন এত দিন।’