সেই এমবাই-ই নেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময় কত কিছুই বদলে দেয়! এক বছর আগে সানডে এমবার একমাত্র গোলে বুরকিনা ফাসোকে হারিয়ে আফ্রিকা নেশনস কাপ জিতেছিল নাইজেরিয়া। দেশে ফিরে বীরের মর্যাদা পেয়েছিলেন এই মিডফিল্ডার। এক বছর পর সেই এমবাই নাইজেরিয়ার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন দলের প্রতি নিবেদন নেই—এ অজুহাতে! পরশু বিশ্বকাপের জন্য নাইজেরিয়ার চূড়ান্ত দল ঘোষণার সময় কোচ স্টিফেন কেশি বললেন এমবার মধ্যে বিশ্বকাপে যাওয়ার আগ্রহই নাকি দেখেননি। বিশ্বকাপে আর্জেন্টিনা, বসনিয়া ও ইরানের সঙ্গে গ্রুপ ‘এফে’ খেলবে নাইজেরিয়া। এএফপি।