সেই ওয়ার্নের মুখে পন্টিং বন্দনা
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হারের পরের ঘটনা। নাথান হরিজের বলে ফিল্ডিং সাজানো নিয়ে টুইটারের অধিনায়ক পন্টিংকে রীতিমতো ধুইয়ে দিয়েছিলেন শেন ওয়ার্ন। কয়েকদিন যেতে না যেতেই পাল্টে গেছে কিংবদন্তি এই স্পিনারের সুর। নিজের বক্তব্য শুধরে নিয়ে রিকি পন্টিংয়ের বন্দনায় মেতেছেন ওয়ার্ন।রিকি, আমি মনে করি, ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে যোগ্য ব্যক্তি তিনিই। নিজের নেতৃত্ব ও অধিনায়কত্বের দক্ষতা প্রমাণের সুযোগ পন্টিংয়ের সামনে এসেছে—ব্যক্তিগত ওয়েবসাইটে লিখেছেন ওয়ার্ন।কিন্তু কয়েকদিন আগে যে নির্দয়ভাবে পন্টিয়ের সমালোচনা করলেন! ওয়ার্ন বলছেন, ‘টুইটারে আমার বক্তব্যটি বিকৃত করে উপস্থান করা হয়েছে। আমাকে পন্টিংয়ের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে। যা দেখেছি, ধারাভাষ্যকার হিসেবে তা-ই বলেছিলাম মাত্র। এটা কোনোভাবেই পন্টিংকে আক্রমণ ছিল না।’রয়টার্স জানিয়েছে, এখানেই থামেননি ওয়ার্ন, ‘ধারাভাষ্যকার হিসেবে আমি সব সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটকে সহায়তা করার চেষ্টা করি। আমাকে সত্ থাকতে হবে, স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে হবে। যদি কেউ এটি পছন্দ না করেন, তার পরও সত্য কথাটি আমাকে বলতে হবে।’