সেই কাসানোই এখন হিরো
ইউরোয় অ্যান্তনীয় কাসানোর খেলাটাই অনিশ্চয়তায় পড়েছিল। গত অক্টোবরে হঠাত্ হূদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে যেতে হয়েছিল অপারেশন টেবিলে। ক্যারিয়ারই পড়ে গিয়েছিল হুমকির মুখে। অথচ সেই কাসানো শারীরিক সমস্যাকে জয় করে, ফিরে প্রমাণ করেছেন নিজের অপরিহার্যতা।হূদযন্ত্রের সমস্যার কারণে অবশ্য পুরো ৯০ মিনিট মাঠে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। ইতালি কোচ সিজারে প্রানদেল্লি সেটা জানেনও। কিন্তু তিনি এসি মিলানের এই স্ট্রাইকারের মধ্যে যে সম্ভাবনা দেখেছেন, সেটার পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে চান। কাসানো মাঠে ৫০ মিনিট থাকলেও তাতে ক্ষতি নেই প্রানদেল্লির। সে কারণেই পরিপূর্ণ ফিট না থাকার পরও কাসানোর দলে থাকা।অথচ দলে জায়গা করে নিতে কী কষ্টটাই না করতে হয়েছে কাসানোকে। আগের কোচ মার্সেলো লিপ্পি তো ঘোষণা দিয়েই তাঁকে দলে ঢুকতে দেননি। দারুণ ফর্মে থাকার পরও ২০১০ সালের বিশ্বকাপে কাসানোর সুযোগ হয়নি। তবে দলে সুযোগ না হওয়ার জন্য তাঁর ব্যক্তিগত জীবনাচার ও মেজাজ-মর্জিও কম দায়ী নয়। ‘নতুন ইতালি’ দলের স্বপ্ন নিয়ে দায়িত্ব নেওয়া প্রানদেল্লি কাসানোকে নিজের অপরিহার্যতা অনুভব করতে শিখিয়েছেন। দেখিয়েছেন, আন্তর্জাতিক ফুটবলে দায়িত্ব সুচারুরূপে পালন করার পথ।এবারের ইউরোয় প্রানদেল্লির বদান্যতায় দলে সুযোগ পেয়ে কাসানো প্রমাণ করেছেন, তিনি হেলাফেলার পাত্র নন। শারীরিক দুর্বলতাকে জয় করে তিনি দলের সাফল্যে রেখেছেন অনন্য অবদান। প্রতিটি ম্যাচেই যতটুকু সময় তিনি মাঠে ছিলেন, প্রতিপক্ষের সীমানায় ছড়িয়ে গেছেন আতঙ্ক। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে দারুণ ক্যারিশমায় বালোতেল্লির মাথায় তুলে দিয়েছিলেন প্রথম গোলটির রসদ। আরও একবার রিকার্ডো মনটোভিলো তাঁর একটি সুন্দর বাড়িয়ে দেওয়া বলে গোল প্রায় করেই ফেলেছিলেন। মাঠে ছিলেন ৫০ মিনিট। এই সময়টায় তিনি যা খেলেছেন, তা হিরো হওয়ার জন্য যথেষ্ট।প্রানদেল্লি আগেই বলেছিলেন, তিনি ইতালি দলটি সাজাতে চান কাসানোকে কেন্দ্র করে। জার্মানির বিপক্ষে কাসানো যা খেলেছেন, তাতে প্রানদেল্লির ইচ্ছাপূরণে খুব বেশি বাকি নেই। এখন কেবল কাসানোর পরিপূর্ণ সুস্থ হওয়ার অপেক্ষা। সেই অপেক্ষা দীর্ঘ হলেও ক্ষতি নেই প্রানদেল্লির। ওয়েবসাইট।