সেই কিউইদের মুখেই হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন ছিল ১ উইকেট। কাল জন্মদিনে পেলেন ২টি। ৩৭তম জন্মদিনের সেরা উপহারটা নিজেই নিজেকে দিলেন ক্রিস মার্টিন। ৬৪ টেস্টের ক্যারিয়ারে যেখানে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৯ বার, ৪টি করে ৯ বার, সেখানে ৩ উইকেট আহামরি কিছু নয়। কিন্তু ম্যাচের গতিপ্রকৃতি বিবেচনায় নিউজিল্যান্ড পেসারের এই ৩ উইকেটের মাহাত্ম্য অনেক!প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ১৫০ রানের জবাবে অস্ট্রেলিয়া যে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে গেল, তার মূলে মার্টিনের ওই ৩ উইকেট। টপ-অর্ডারের তিন ব্যাটসম্যানকে আউট করে অস্ট্রেলিয়ার পতনের রাস্তা গড়ে দিয়েছিলেন তিনিই।ফিলিপ হিউজকে বিদায় করেছিলেন আগের দিনই। কাল সাতসকালেই ফেরান ডেভিড ওয়ার্নার ও উসমান খাজাকে। মাঝখানে রিকি পন্টিংকে (৫ রান) ফেরান টিম সাউদি। অস্ট্রেলিয়া পরিণত হয় ৪ উইকেটে ৩৫ রানে, সেখান থেকে অলআউট ১৩৬ রানে! নিউজিল্যান্ড পায় ১৪ রানের লিড।ছোট এই ১৪ সংখ্যাটা কিউইদের কাছে এখন স্মৃতির ফ্রেমে বাঁধাই করে রাখার মতো! ২০০১ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ইনিংসে লিড পেল নিউজিল্যান্ড। বাংলাদেশ ও জিম্বাবুয়ে বাদে ২০০২ সালের পর এই প্রথম অ্যাওয়ে সিরিজে কোনো দলকে ১৫০ রানের নিচে অলআউট করতে পারল তারা।এই ১৩৬ আবার নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান। দিন শেষে পুঞ্জীভূত অস্ট্রেলিয়ানদের হতাশা। দ্বিতীয় ইনিংসটাকে ৩ উইকেটে ১৩৯ রানে টেনে নিয়ে নিউজিল্যান্ড লিড নিয়েছে ১৫৩। এটাই ২৬ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে কিউইদের টেস্ট জয়ের স্বপ্নটাকে উসকে দিয়েছে আবার। কিন্তু এমন লো-স্কোরিং ম্যাচে আসলেই কী ঘটবে কে বলতে পারে! মার্টিনই যেমন বলেছেন, ‘ম্যাচের বাকিটা কোন দিকে মোড় নেবে বলা কঠিন। কিন্তু ১৫০ রানে এগিয়ে থাকাটা দারুণ। আমি জানি না, ঠিক কত রান দরকার হবে।’অস্ট্রেলিয়ার ব্যাটিং-লজ্জাটা আরও বড় হতে পারত, যদি না সিডল ও প্যাটিনসনের ব্যাটও কিছু রান দিত। মার্টিন, বোল্ট, ব্রেসওয়েলদের বোলিংয়ের তোপে ৭৫ রানেই ৭ উইকেট হারায় তারা। ওখান থেকে দলকে টেনে নিয়ে সিডল করেছেন সর্বোচ্চ ৩৬ রান, প্যাটিনসন ১৭। মার্টিনের মতো অভিষিক্ত বোল্ট ও ব্রেসওয়েলও নিয়েছেন তিনটি করে উইকেট।দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডও ৭৩ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। এরপর কেন উইলিয়ামসনের সঙ্গে অধিনায়ক রস টেলরের অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি। টেলর অবশ্য ফিরে যেতে পারতেন ১৪ রানেই। কিন্তু মাইক হাসির বলে গালিতে তাঁর ক্যাচ ছেড়েছেন হিউজ। এর আগেই স্লো মিডিয়াম বলে জেসি রাইডারকে স্টাম্পিংয়ের শিকার বানিয়েছেন হাসি। ওয়েবসাইট।৯৭প্রথম ইনিংসে দুই দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানের মোট রান ৯৭