সেই খুদে বার্তার রহস্য উদ্ঘাটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহস্যের জট খুলেছে। জাতীয় হকি দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমির মুঠোফোনে হুমকি দিয়ে খুদে বার্তাটি পাঠিয়েছেন শহিদুল্লাহ দোলন। হকি ফেডারেশনের একটি বিশ্বস্ত সূত্র গত রাতে এ তথ্য নিশ্চিত করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধানে তা বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা। দোলন আবাহনীর সাবেক হকি ম্যানেজার এবং জাতীয় দলের সহকারী ম্যানেজার ছিলেন। তাঁর এ কাণ্ডে বিব্রত ফেডারেশন। গতকাল এ নিয়ে ফেডারেশনের কর্মকর্তারা দফায় দফায় সভা করেন। আজ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।