সেই খুলনাই এখন শঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীরে এসেই কি তরী ডুববে খুলনা বিভাগের? জাতীয় লিগের শেষ রাউন্ডের প্রথম দিনটা সে রকমই ইঙ্গিতই দিচ্ছে। প্রথম পাঁচ ম্যাচেই জয়ী দলটি কাল রাজশাহী বিভাগের কাছে অলআউট হয়েছে ২২৮ রানে। বগুড়ায় শূন্য রানেই প্রথম উইকেট হারানো রাজশাহী দিন শেষ করেছে ১ উইকেটে ৯০ রানে। রাজশাহীতে শিরোপার সুবাস পাওয়া ঢাকা বিভাগের বিপক্ষে ৯ উইকেটে ২৫৩ রান করেছে বরিশাল। রংপুরে সেঞ্চুরি করেছেন ঢাকা মহানগরের দুই ব্যাটসম্যান মার্শাল আইয়ুব (১১৬) ও মেহরাব হোসেন জুনিয়র (১১০)। সিলেটের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ৩১৮ রান তুলেছে তাদের দল। সিলেটে ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি চট্টগ্রামের আফতাব আহমেদ। রংপুরের বিপক্ষে তাঁর দল ৭ উইকেটে করেছে ৩১৩ রান। কাল চারটি ভেন্যুতেই টসজয়ী অধিনায়কেরা বেছে নিয়েছেন ফিল্ডিং। বগুড়ায় ব্যাট করতে নেমে লাঞ্চের আগেই ৩ উইকেট হারিয়ে ফেলে খুলনা। আগের ম্যাচেই সেঞ্চুরি করা ইমরুল কায়েসই করেছেন ইনিংস-সর্বোচ্চ ৬০ রান। নিয়মিত উইকেট হারানো খুলনার ইনিংসে নেই বলার মতো কোনো জুটি। ১৮৫ রানে ৮ উইকেট হারানো দলটি ২২৮ করেছে ১০ নম্বর ব্যাটসম্যান রবিউলের ক্যারিয়ার-সেরা ২৯ রানে। রাজশাহীর বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব খুলনার নিজামউদ্দিনকে আউট করে পেয়েছেন প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ২০০তম উইকেট। ১৪তম বাংলাদেশি হিসেবে ৪৩তম ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছেন সাকলাইন।সিলেটের বিপক্ষে ৭১ রানেই ৪ উইকেট হারায় ঢাকা মহানগর। এরপর ২০৯ রানের জুটি গড়েন মার্শাল ও মেহরাব। জাতীয় লিগে পঞ্চম উইকেটে ঢাকা মহানগরের এটিই সর্বোচ্চ জুটি। আগের রেকর্ডটাও মার্শাল-মেহরাবের, গত মৌসুমেই একই প্রতিপক্ষের বিপক্ষে ১৭৯ রান। দুজনের জুটিটা জমেছে বেশ, এবারের লিগে চট্টগ্রামের বিপক্ষে জুটিতে ৩১১ রান করে জাতীয় লিগে চতুর্থ উইকেট জুটির নতুন রেকর্ড গড়েছিলেন মার্শাল ও মেহরাব। কাল মেহরাব ১১তম ও মার্শাল পেয়েছেন পঞ্চম সেঞ্চুরি।রংপুরের সোহরাওয়ার্দী শুভর বলে ৯৭ রানে এলবিডব্লু হয়েছেন ০ ও ৬৮ রানে দুবার জীবন পাওয়া চট্টগ্রামের আফতাব। জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান ছাড়া ফিফটি পেয়েছেন ইয়াসির আলী (৮৩)। পঞ্চম উইকেটে ঠিক ১৫০ রান যোগ করেছেন এই দুজন। ঢাকা বিভাগের বিপক্ষে বরিশালের ২৫৩ রানে সবচেয়ে বড় অবদান ইফতেখার নাঈমের (৭২)। জাকারিয়া মাসুদও পেয়েছেন ফিফটি (৫৫)। সং ক্ষি প্ত স্কো রখুলনা-রাজশাহী, বগুড়াখুলনা ১ম ইনিংস: ৫৯.১ ওভারে ২২৮ (ইমরুল ৬০, সৌম্য ৩১; সাকলাইন ৩/২৭, ফরহাদ রেজা ৩/২৯, তাইজুল ২/৩৯)। রাজশাহী ১ম ইনিংস: ২৭ ওভারে ৯০/১ (মাইশুকুর ব্যাটিং ৫৩, ফরহাদ হোসেন ব্যাটিং ৩৪; রবিউল ১/২৯)।ঢাকা বিভাগ-বরিশাল, রাজশাহীবরিশাল ১ম ইনিংস: ৯০ ওভারে ২৫৩/৯ (ইফতেখার ৭২, জাকারিয়া ৫৫, ফজলে রাব্বি ৩১; শুভাগত ৩/৫১, শরীফ ২/৩২, মোশাররফ ২/৭১)।চট্টগ্রাম-রংপুর, সিলেটচট্টগ্রাম ১ম ইনিংস: ৮৬.৪ ওভারে ৩১৩/৭ (আফতাব ৯৭, ইয়াসির ৮৩, সাদিদ ব্যাটিং ৪০; শুভাশিস ২/২৪, সোহরাওয়ার্দী ২/৮৮)।সিলেট-ঢাকা মহানগর, রংপুরঢাকা মহানগর ১ম ইনিংস: ৮৭.১ ওভারে ৩১৮/৮ (মার্শাল ১১৬, মেহরাব জুনিয়র ১১০; জায়েদ ৪/৪৪, তাপস বৈশ্য ২/৫৬)।