প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরামের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে করাচি পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলারের ওপর হামলাকারী গাড়িটির চালক। ঘটনার মূল হোতাকে শনাক্ত করা হলেও পুলিশ পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে। ৫ আগস্ট করাচি ন্যাশনাল স্টেডিয়ামে একটি পেস বোলিং শিবির পরিচালনা করতে যাওয়ার পথে ‘রাস্তার রেষারেষি’ থেকে আকরামের গাড়িতে গুলি চালানো হয় অন্য একটি গাড়ি থেকে। গাড়িতে গুলি লাগলেও আকরাম অবশ্য অক্ষত থাকেন। ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও ১ আগস্ট শুরু দুই সপ্তাহের বোলিং শিবিরটি চালিয়ে যাচ্ছেন আকরাম। ডন।