সেই গোল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। অতিরিক্ত সময় শেষ হতে আর মাত্র চার মিনিট বাকি। ফার্নান্দো তোরেসের ক্রসটা পেয়ে গেলেন সেস ফ্যাব্রিগাস। এগিয়ে দিলেন সামনে। ‘ডন আন্দ্রেস’ একটু জাদুর ছোঁয়া দিয়েই ভলি করে বল পাঠিয়ে দিলেন জালে।বুঝতেই পারছেন, স্পেনকে বিশ্বকাপ জেতানো আন্দ্রেস ইনিয়েস্তার সেই গোলের বর্ণনা। এ নিয়ে কতবার বর্ণনাটা পড়লেন? কতবার দেখেছেন গোলটা? আটবার, দশবার? যতই হোক, খোদ ইনিয়েস্তাকে এই প্রতিযোগিতায় হারানো কঠিন। তিনি নাকি হাজারবারের মতো দেখে ফেলেছেন এই গোলের ভিডিও।নিজের পুরোনো খেলা বারবার দেখাটা ইনিয়েস্তার পুরোনো অভ্যাস। কিন্তু গোলটি সেই অভ্যাসের কারণে এতবার দেখেননি তিনি। বারবার টেলিভিশনে দেখায় বলে দেখতে বাধ্য হয়েছেন, ‘আমি আমার সব খেলাই অনেকবার করে দেখি। নিজের মান বাড়ানোতে এটা কাজ করে। কিন্তু এটা (গোলটা) আসলে বারবার টিভিতে পুনঃপ্রচার করা হয়। তাই দেখতে ভালো লাগুক আর নাই লাগুক, হাজারবারের মতো গোলটা দেখে ফেলেছি।’প্রতিবারই নিশ্চয় দেখার সময় সকার সিটি স্টেডিয়ামটা ফিরে আসে ইনিয়েস্তার স্মৃতিতে? তা আসে। তাই বলে সেই গোল করার অনুভূতি তো ফেরে না, ‘ফাইনালে গোল করাটা একটা বিরাট প্রাপ্তি, এটা একান্তই আমার। আমি প্রায়ই ভাবি, আমি তো বেশি গোল করি না। কিন্তু এখন বাকি জীবনের আর কোনো গোল এই গোলটার মতো মূল্যবান মনে হবে না।’ এএফপি।