সেই গ্রিসের এ কী দশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি এথেন্স অলিম্পিকের সুইমিং পুলের। এই পুলে সাঁতরেই আটটি সোনা জিতেছিলেন মাইকেল ফেল্পস
ছবিটি এথেন্স অলিম্পিকের সুইমিং পুলের। এই পুলে সাঁতরেই আটটি সোনা জিতেছিলেন মাইকেল ফেল্পস

আজ থেকে ১০ বছর আগে এথেন্সে বসেছিল অলিম্পিকের আসর। কিন্তু এক দশক পরে সেই অলিম্পিকের ভেন্যুগুলোর করুণ দশা আপনাকে অবাকই করবে। গ্রিসের অর্থনীতির মন্দাবস্থার কথা জানা আছে, কিন্তু সেই মন্দার চেহারা যে কত ভয়াবহ, সেটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করা কঠিন।

অলিম্পিক আয়োজনের সময় তৈরি ভ্যেনুগুলো সংরক্ষণের সামর্থ্য নেই গ্রিস অর্থনীতির
অলিম্পিক আয়োজনের সময় তৈরি ভ্যেনুগুলো সংরক্ষণের সামর্থ্য নেই গ্রিস অর্থনীতির

২০০৪ এথেন্স অলিম্পিকে ছয়টি সোনা জিতে আগমনী গান শুনিয়েছিলেন মাইকেল ফেলপস। কিন্তু সেই অসাধারণ কীর্তিগাথার এক দশক পূরণ হওয়ার ক্ষণে ফেলপস আক্ষরিক অর্থেই ভিড়মি খাবেন তাঁর অনন্য স্মৃতির জায়গাটি দেখে।

এই মাঠে দশ বছর আগে অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিকের ফুটবল খেলা
এই মাঠে দশ বছর আগে অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিকের ফুটবল খেলা

যে অ্যাকুয়াটিক সেন্টার তাঁর কীর্তিকে ধারণ করেছিল, সেটার করুণ চেহারা সত্যিই দুঃখ দিতে পারে তাঁকে। সেই সাঁতারপুল এখন নোংরা, আবর্জনাময়। অযত্নে অবহেলায় তা দেখে বোঝার উপায় নেই মাত্র ১০ বছর আগেই এতে বসেছিল অলিম্পিকের মতো এক আসর।

কী করুণ দশা অলিম্পিক ভ্যেনুর ইলেকট্রনিক স্কোরবোর্ড যেন স্বাক্ষী গ্রিসের অর্থনৈতিক মন্দার।
কী করুণ দশা অলিম্পিক ভ্যেনুর ইলেকট্রনিক স্কোরবোর্ড যেন স্বাক্ষী গ্রিসের অর্থনৈতিক মন্দার।

নিজেদের সর্বশেষ অলিম্পিক আয়োজনের ১০ বছরের মাথাতেই তৈরি ক্রীড়া স্থাপনাগুলোর হাল হকিকত এমন করুণ হলো কেন! ভয়াবহ আর্থিক মন্দাই মূলত এ জন্য দায়ী।

এথেন্স অলিম্পিকের আরও একটি ভ্যেনু। ২০০৪ সালের আয়োজনের আগে তৈরি এই ভ্যেনুগুলো গ্রিসের জন্য এখন শ্বেতহস্তী
এথেন্স অলিম্পিকের আরও একটি ভ্যেনু। ২০০৪ সালের আয়োজনের আগে তৈরি এই ভ্যেনুগুলো গ্রিসের জন্য এখন শ্বেতহস্তী

২০০৪ সালে অলিম্পিক আয়োজনে তৈরি অনেক ক্রীড়া স্থাপনাই স্থায়ীভাবে ব্যবহার করা ও সংরক্ষণের আর্থিক সংগতি এখন আর নেই গ্রিসের। বরং এই স্টেডিয়াম, সুইমিংপুল, গেমস ভিলেজ ইত্যাদি সংরক্ষণ-বাবদ খরচ করা অর্থ অন্য খাতে ব্যয় করে দেশটি এখন ব্যস্ত অর্থনৈতিক সম্ভাব্যতার সর্বোচ্চ ব্যবহারে।
আজ থেকে ১০ বছর আগে এই অর্থনৈতিক সম্ভাব্যতার প্রতি দৃষ্টি দেয়নি গ্রিস সরকার। বেহিসাবি অর্থ ব্যয় যে আখেরে তাদের অর্থনীতির কত বড় ক্ষতি করেছে, ক্রীড়া স্থাপনাগুলোর এই করুণ দশা যেন তারই ভয়ংকর এক প্রায়শ্চিত্ত!