সেই চুয়া বুনের মর্মান্তিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহামেডানের হয়ে খেলে গেছেন ঢাকায়। খেলেছেন মালয়েশিয়ার জাতীয় হকি দলে। বয়স মাত্র ৩৩। এত অল্প বয়সেই নিভে গেল চুয়া বুনের জীবনের আলো। কাল মালয়েশিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। ১৭ বছর বয়সে কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমসে অভিষেক হয় তাঁর। ২০০১ সালে ছোটদের বিশ্বকাপে মালয়েশিয়ার অধিনায়কত্ব করেন বুন। একাধারে খেলেছেন বিশ্বকাপ, অলিম্পিক, চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়ান গেমস, এশিয়া কাপ ও সি গেমসে। সুলতান আজলান শাহ হকিতে খেলেছেন রেকর্ড ১১ বার। ৩৩ বছর বয়সে খেলেছেন ৩৩৭টি আন্তর্জাতিক ম্যাচ, যেটি মালয়েশিয়ান রেকর্ড। এমন প্রতিভাবান খেলোয়াড়ের অকালমৃত্যুতে শোক জানিয়েছে মোহামেডান।