সেই ছয় ছক্কার স্মৃতি-জাগানিয়া ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপের তৃতীয় দল আফগানিস্তান টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ফলে সুপার এইটের টিকিট নিশ্চিত করা ভারত ও ইংল্যান্ডের ম্যাচটি আজ শুধুই আনুষ্ঠানিকতার। কিন্তু নিয়মরক্ষার এ ম্যাচটিই ‘বিশেষ’ কারণে হয়ে উঠছে আকর্ষণীয়। আজ যে প্রেমাদাসায় মুখোমুখি হচ্ছেন ক্যানসারকে হারিয়ে মাঠে ফেরা যুবরাজ সিং আর স্টুয়ার্ট ব্রড। স্বাভাবিকভাবেই ফিরে আসছে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি।ক্রিকেটামোদী দর্শকদের মনে থাকার কথা, ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের পথে সুপার এইটের ম্যাচে ব্রডের এক ওভারের ৬ বলের ৬টিতেই ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন যুবরাজ। তারপর জল গড়িয়েছে অনেক। সময়ের স্রোতে সেই ব্রড এখন ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। আর যুবরাজ ফিরেছেন মৃত্যুকে হারিয়ে। আরেকবার সেই টি-টোয়েন্টি বিশ্বকাপেই মুখোমুখি হওয়ার আগে ব্রড কিন্তু প্রতিশোধস্পৃহ নন, বরং যথেষ্টই ক্রীড়াসুলভ মনোভাবাপন্ন। মৃত্যুদুয়ার থেকে ফেরা যুবরাজকে ‘শুভেচ্ছা’ জানিয়েছেন। তবে কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক ভারতীয় সাংবাদিকদের ২০০৭ বিশ্বকাপের স্মৃতিটা ঠিকই মনে করিয়ে দিয়েছেন, ‘আমি জানি, আপনারা মনে করতে চাইবেন না। কিন্তু যুবরাজের ছয় ছক্কা মারার কথাটা আমিই মনে করিয়ে দিতে চাই। সুতরাং এ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে?’যুবরাজের প্রত্যাবর্তনটা খারাপ হয়নি। গত বুধবার আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়াতে না পারলেও বল হাতে ছিলেন দুর্দান্ত। দলের ঘাম ঝরানো ২৩ রানের জয়ে তাঁর ৪ ওভারে ২৪ রান খরচায় ৩ উইকেট শিকারের ভালোই ভূমিকা আছে। পাঁচ বছর আগের ১৯ সেপ্টেম্বরের সেই হতাশার স্মৃতি টেনে এনে যুবরাজের প্রশংসাও করলেন ব্রড, ‘যুবরাজ গ্রেট এক খেলোয়াড়। দাপটের সঙ্গে ফিরে আসায় আমরা সবাই তাঁকে শুভেচ্ছা জানাই। সে অবশ্যই বিপজ্জনক খেলোয়াড়দের একজন।’আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ড জিতেছে ১১৬ রানে, একেবারেই একতরফা জয়। ভারতের বিপক্ষেও এর পুনরাবৃত্তির স্বপ্ন দেখছেন ব্রড, ‘লুকের (রাইট) ইনিংসটা দুর্দান্ত। আমার বিশ্বাস, ভারতের বিপক্ষে ম্যাচটিও ভালো ম্যাচই হবে। তাদের পেছনে অবশ্য বিশাল দর্শক থাকবে। তবে আশা করছি, রোমাঞ্চকর লড়াই-ই হবে।’ ওয়েবসাইট।শ্রীলঙ্কার উইকেট চিরায়ত স্পিন-সহায়ক এবার নয়। বেশ পেস-বান্ধব। পাল্লেকেলেতে সুপার এইটের ম্যাচে এ রকম পেস-বান্ধব উইকেটের প্রত্যাশাই করছেন ব্রড।