সেই জুইডারেন্ট এখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনই এক বিশ্বকাপে অভিষেক হয়েছিল তাঁর। ১৯৯৬ সালে। নজর কেড়েছিলেন ওই বিশ্বকাপেই, ইংল্যান্ডের বিপক্ষে ৫৪ রানের ইনিংস খেলে। ১৫ বছর পর সেই ইংল্যান্ডেরই মুখোমুখি হচ্ছেন বাস জুইডারেন্ট। আজ যেন একটা চক্র পূর্ণ হচ্ছে এই ডানহাতি ব্যাটসম্যানের।এই দেড় দশকে কি পরিবর্তন এসেছে? মিষ্টি হেসে জুইডারেন্টের উত্তর, বয়স বেড়েছে! স্বাভাবিকভাবেই বয়সের সঙ্গে সঙ্গে পরিণত হয়েছে ক্রিকেট-বোধ, ‘তখন আমার কাছে ক্রিকেট ছিল স্রেফ একটা খেলা। বয়স ছিল ১৮। বিশ্বকাপে খেলার গুরুত্বও ঠিকমতো বুঝিনি। এর কয়েক বছর পর পেশা হিসেবে বেছে নিয়েছি ক্রিকেট। এটা সবকিছুই পাল্টে দিয়েছে।’১৯৯৯ সালে জুইডারেন্ট যোগ দেন সাসেক্সে। ইংল্যান্ডের ম্যাট প্রিয়র, মাইকেল ইয়ার্ডি তাঁর ক্লাব-সতীর্থ। ২০০৩ সালে কাউন্টি জেতাতে বড় ভূমিকাও রেখেছেন। আগামী মাসে ৩৫-এ পা দিতে চলা জুইডারেন্ট এখন ক্রিকেটের বাইরে নতুন একটা জগৎ ও বানিয়ে নিয়েছেন। ‘আবেগের উত্থান-পতনের সঙ্গে এখন আমি মানিয়ে নিয়েছি। সব সময়ই ভালো খেলতেই হবে—এই চাপকে আমি ঘৃণা করি। রটারডামে নিজের একটা ফিজিও ক্লিনিকও খুলেছি। আমি নিজেই এখন নিজের বস। এটা আমাকে সুস্থির হতে সাহায্য করেছে। আমি এখন শুধু ভালোবাসা থেকেই ক্রিকেটটা খেলি।’ এএফপি। ক্রিকেট নিয়ে এখন আর আগের মতো সিরিয়াস নন। তবে তার মানে এই না, বিশ্বকাপে এসেছেন স্রেফ মজা করতে। হল্যান্ডের লক্ষ্য নিয়ে প্রশ্নটা করতেই তিনি সিরিয়াস, ‘ইংল্যান্ডের ম্যাচটা আমাদের জন্য অনেক বড় একটা ম্যাচ। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপে ওদের হারিয়েছি বলে নয়, আমরা সত্যিই বিশ্বাস করি, এই ম্যাচটা আমাদের জেতা সম্ভব। আমরা খুবই ইতিবাচক ক্রিকেট খেলব।’