সেই তিন সাঁতারুই যাবেন হাঙ্গেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৪ থেকে ৩০ জুলাই বুদাপেস্টে ১৭তম ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনজন সাঁতারু পাঠাবে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। মাহফুজা খাতুন শিলা, মাহফিজুর রহমান সাগর ও জুয়েল আহমেদ হলেন সেই তিনজন। গত ডিসেম্বরে কানাডার উইন্ডসরে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও গিয়েছেন এই তিন সাঁতারু।
কানাডায় প্রতিযোগিতা হয়েছে ২৫ মিটার পুলে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে হবে ৫০ মিটারে। পুলের দৈর্ঘ্য যা-ই হোক, এসব প্রতিযোগিতায় অংশ নেওয়ার তৃপ্তিই বড় বাংলাদেশের সাঁতারুদের কাছে। লক্ষ্য থাকে নিজের টাইমিংয়ের উন্নতি ও নিজের সেরাটা করা। কখনো সেই লক্ষ্য পূরণ হয়, কখনো আরও বাজে টাইমিং করেন সাঁতারুরা।
কানাডায় যেমন মাহফিজুর ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে সেরাটা ছাপিয়ে যেতে পারেননি। মাহফুজা ৫০ ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের একটিতে খারাপ করেছেন, অন্যটিতে গেছেন সেরার কাছাকাছি। জুয়েল অবশ্য সেরা টাইমিং করতে পেরেছেন।