সেই তেভেজই হারালেন চেলসিকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজে গোল করে চেলসিকে হারাবেন—আগেই প্রতিজ্ঞা করে রেখেছিলেন কার্লোস তেভেজ। হয়েছেও তা-ই, আর্জেন্টাইন এই স্ট্রাইকারের একমাত্র গোলেই ইংলিশ প্রিমিয়ার লিগের আজকের ম্যাচে চেলসিকে ১-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।গত প্রিমিয়ার লিগের দুটি ম্যাচেই চেলসিকে হারিয়েছিল ম্যান সিটি। দুই ম্যাচে তিন গোল করেছিলেন তেভেজ। আজও এই তেভেজের কবল থেকে রক্ষা পেল না গত পাঁচ ম্যাচে পুরো ১৫ পয়েন্ট অর্জন করা চেলসি। ম্যাচের ৫৯ মিনিটে ২০ গজ দূর থেকে তাঁর করা শটই চলতি লিগে প্রথম পরাজয়ের স্বাদ দিয়েছে দিদিয়ের দ্রগবাদের।—বিবিসি