সেই তোরেসেরই গোল্ডেন বুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি ম্যাচে প্রথম একাদশে থাকলেও উঠিয়ে নেওয়া হয়েছে তাঁকে। এক ম্যাচে নামানোই হয়নি। বাকি ম্যাচগুলোয় খেলেছেন বদলি হিসেবে। তার পরও ফার্নান্দো তোরেসই পেলেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’। তোরেস গোল করেছেন তিনটি। তিন গোল করেছেন আরও পাঁচজন—জার্মানির মারিও গোমেজ, ইতালির মারিও বালোতেল্লি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, রাশিয়ার অ্যালান জাগোয়েভ এবং ক্রোয়েশিয়ার মারিও মান্দজুকিচ। এঁদের মধ্যে একটু আলাদা তোরেস ও গোমেজ। দুজনই তিনটি গোল করা ছাড়াও সতীর্থদের দিয়ে একটি গোল করিয়েছেন। তোরেস গোল্ডেন বুট পেলেন মাঠে গোমেজের চেয়ে কম ছিলেন বলে (গোমেজ ২৮২ মিনিট, তোরেস ১৮৯)। ওয়েবসাইট।