সেই দিন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নিয়েছেন, সেটাও বেশ কিছুদিন হয়ে গেছে। কিন্তু ‘ফার্গি’ আর ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ-আউটে থাকবেন না—এটা যেন মানতেই পারছেন না শিষ্যরা। ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি এখনো ভুলতে পারছেন না সেই দিনটার কথা। যেদিন ড্রেসিংরুমে ঢুকেই ফার্গি বললেন, অবসর নিতে যাচ্ছেন, নৈশব্দ গ্রাস করেছিল সবাইকে। আবেগের আকস্মিক ধাক্কায় বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন সবাই। ফন পার্সি নিজেই বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েছিলেন, ‘আমি মাথা নাড়লাম। জোরে একটা নিঃশ্বাস নিলাম। তিনি কি আসলেই এটা বলেছেন? নাকি আমি নিজেই ভাবছি এটা?’ ওয়েবসাইট।