সেই দিল্লিতে এমন বিদায় সিদ্দিকুরের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে দিল্লি হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন সিদ্দিকুর রহমান। যেটি ছিল তাঁর দ্বিতীয় এশিয়ান ট্যুর জয়। অথচ এবার সেই টুর্নামেন্টেই দ্বিতীয় রাউন্ড শুরু করেন কাট মিসের শঙ্কা নিয়ে! শেষ পর্যন্ত কাট এড়াতে পারলেন না সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডের খেলা পরশু শেষ করতে পারেননি বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে। মাত্র ৮ হোলের খেলা শেষ করে ফিরে যেতে হয়েছিল পরশু। কাল সকালে খেলতে শুরু করে বাকি হোলগুলোয় মোটেও ভালো করতে পারেননি। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১১ শট বেশি খেলেছেন সিদ্দিকুর। ৯৮তম হয়ে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। আর পারের চেয়ে ৬ শট কম খেলে যৌথভাবে শীর্ষে রয়েছেন স্পেনের কার্লোস পিগেম, ইংল্যান্ডের এডি পেপরেল এবং ভারতের শিবশঙ্কর প্রাসাদ চৌরাসিয়া।